ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৭:০২:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

আধাঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপল জয়পুর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ২১ জুলাই ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের জয়পুরে আধা ঘণ্টার ব্যবধানে তিন বার আঘাত হেনেছে ভূমিকম্প। তবে ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২১ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটের এই ভূমিকম্প ছিল ৩ দশমিক ৪ মাত্রার। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

এর আগে ভোর ৪টা ২২মিনিটে ৫ কিলোমিটার গভীরে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভোর ৪টা ৯মিনিটে ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইটারে লিখেছেন, জয়পুরসহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি সবাই নিরাপদে আছে।