ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৬:২৬:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

আন্তর্জাতিক টেনিসে সহকারী রেফারি হলেন মাসফিয়া

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার

মাসফিয়া আফরিন। 

মাসফিয়া আফরিন। 

আন্তর্জাতিক টেনিস ফেডারেশন এবারই প্রথম বাংলাদেশের কোনো নারী সহকারী টেনিস রেফারিকে আন্তর্জাতিক অঙ্গনে খেলা পারিচালনার অনুমতি দিয়েছে। ৬-১২ জানুয়ারি দিল্লিতে এবং ১৩-১৯ জানুয়ারি কলকাতায় আন্তর্জাতিক জুনিয়র টেনিসে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মাসফিয়া আফরিন। 

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৩-২৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ভারতের সিলভার বেজ রেফারি ও আইটিএফ সার্টিফাইড টিউটর অভিষেক মুখার্জীর তত্ত্বাবধানে ন্যাশনাল লেভেল অফিশিয়েটিং স্কুলের আয়োজন করা হয়েছিল। অফিশিয়েটিং স্কুলে অংশগ্রহণকারী ২২ জন অফিশিয়ালের মধ্যে টপ স্কোরার ছিলেন মাসফিয়া আফরিন। 

তিনি আইটিএফের অফিশিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার সুযোগ দিয়েছে। বাংলাদেশ টেনিস ফেডারেশন জানিয়েছে, মাসফিয়া আফরিনের অংশগ্রহণের মাধ্যমে বিদেশে বাংলাদেশের নারী রেফারির দ্বার উন্মোচিত হয়েছে। মাসফিয়া আফরিন গতকাল ভারতে পৌঁছেছেন।