আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ এএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের পর্দা নামছে আজ মঙ্গলবার। গত ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এ মেলা উদ্বোধন করেন।
দ্বিতীয়বারের মতো ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে অনুষ্ঠিত মেলার ২৫তম দিনে ব্যবসায়ীরা এক সপ্তাহ সময় বাড়ানোর দাবি জানালেও তা বাড়ায়নি কর্তৃপক্ষ।
এবারের বাণিজ্যমেলায় ১০টি দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। মেলায় বিদেশী প্রতিষ্ঠানের জন্য ১৭টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এছাড়া দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য দু’টি হলের বাইরে মিলে মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। মেলা চলেছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
ইতিমধ্যে বাণিজ্য মেলার আসর সমাপ্ত করার সব প্রস্তুতি শেষ হয়েছে। মেলার প্যাভিলিয়নগুলোয় সোমবার দুপুর পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাসমাগম ছিল কম। তবে বিকেল থেকে তা বাড়তে শুরু করে। ক্রেতা-দর্শনার্থী আকর্ষণে স্টল মালিকরা পণ্যে দিয়েছেন বিশেষ ছাড়। লোভনীয় ছাড় পেয়ে ক্রেতাদের কেনাকেটা করতে দেখা যায়। যদিও ব্যবসায়ীরা সন্তুষ্ট নন।
ব্যবসায়ীরা বলেন, মেলায় দর্শনার্থী বাড়লেও কাঙ্ক্ষিত বেচাকেনা হয়নি। আমরা এক সপ্তাহ সময় বাড়ানোর দাবি জানিয়েছিলাম। কিন্তু তা নাকচ করে দিয়েছে কর্তৃপক্ষ। সময় বাড়ানো হলে ভালো হতো। কর্তৃপক্ষ সময় না বাড়ালে আমাদের কিছু করার নেই।
তারা আরও বলেন, অনেকেই শুরু থেকে স্টল চালু করতে পারেনি। শেষদিকে বেচাকেনা বাড়লেও কাঙ্ক্ষিত ব্যবসা হয়নি।
স্টল মালিক মতিন তালুকদার বলেন, আমাদের বেচাকেনা বেশ ভালো হয়েছে। তবে মেলার স্টল বরাদ্দ নিতে টাকা লেগেছে তিনগুণ বেশি। তাই বেশি লাভ হবে বলে মনে হচ্ছে না। সামনে যাতে ব্যবসায়ীরা সরাসরি স্টল বরাদ্দ নিতে পারেন, সেদিকে খেয়াল রাখতে হবে কর্তৃপক্ষের। তাহলে ব্যবসায়ীরা লাভবান হবে বলে আশা করছি।
প্রসঙ্গত, দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ






