আন্তর্জাতিক মাস্টার খেতাব পেলেন ওয়াদিফা, খেলবেন বিশ্বকাপেও
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা আহমেদ। চ্যাম্পিয়ন হয়ে আরও দুটি সুখবর পেলেন বাংলাদেশের এই দাবাড়ু। ফিদে মাস্টার থেকে হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। পাশাপাশি ৫ জুলাই জর্জিয়ার হতে যাওয়া দাবার মহিলা বিশ্বকাপে খেলার টিকিটও হাতে পেলেন ওয়াদিফা।
মঙ্গলবার (১৮ মার্চ) নবম রাউন্ডের খেলা শেষে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা। এতে তিনি নারী ফিদে মাস্টার থেকে নারী আন্তর্জাতিক মাস্টারে উন্নীত হয়েছেন।
নবম তথা শেষ রাউন্ডের ম্যাচে ওয়াদিফা নারী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করেছেন। বিভিন্ন দেশের অংশগ্রহণকারী ২৩ খেলোয়াড়ের মধ্যে বর্ষীয়ান রানী সপ্তম ও নারী ফিদে মাস্টার নোশিন আনজুম ১২তম স্থান পেয়েছেন।
দাবায় ওয়াদিফা বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার। দেশের হয়ে প্রথম নারী আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেয়েছিলেন রানী। এরপর শামীমা সুলতানা ও শিরিন সুলতানা নাম লেখান এই তালিকায়।
নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে নারী ফিদে মাস্টারদের কেউ শিরোপা জিতলে সরাসরি নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব পান। সেজন্য নর্ম অর্জনের শর্ত পূরণ করতে হয় না। তাছাড়া, ২২০০ রেটিংয়ের পরিবর্তে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯৭।
ওপেন (ছেলেদের) বিভাগে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হয়েছেন। নবম রাউন্ডে শ্রীলঙ্কার লিয়ানাগে রানীন্দু দিলশানের সঙ্গে ড্র করা দাবাড়ু পেয়েছেন মোট সাত পয়েন্ট। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় দাবা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





