আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু কাল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু কাল
আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। উৎসবে রাজধানীর মোট ৩ টি ভেন্যুতে ৩৭ টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শিত হবে দেশি-বিদেশি এসব চলচ্চিত্র।
কাল শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে বিকেল ৪ টায় পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম।
চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠান শেষে প্রদর্শিত হবে মার্তা কারভোসকা পরিচালিত পোলিশ চলচ্চিত্র ‘ট্রিপল ট্রাবল’ (৮৭ মি.)। যে কোন বয়সের মানুষের জন্য উন্মুক্ত থাকবে এই উৎসব, তবে মানতে হবে স্বাস্থ্য নির্দেশিকা।
চিলড্রেন্স ফিল্ম সোসাইটির উদ্যোগে ২০০৮ সাল থেকে বাংলাদেশে আয়োজিত হয়ে আসছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। শিশু ও তরুণদের জন্য একমাত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এটি। যেখানে ৫টি ক্যাটাগরিতে পুরস্কারের পাশাপাশি শিশু নির্মাতাদের জন্য থাকে কর্মশালা ও আর্থিক প্রণোদনা।
যেসব ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়
শিশু চলচ্চিত্র নির্মাতা (বাংলাদেশ)
শিশু চলচ্চিত্র নির্মাতা (আন্তর্জাতিক)
তরুণ চলচ্চিত্র নির্মাতা (বাংলাদেশ)
বিশেষ চলচ্চিত্র (আন্তর্জাতিক)
আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা (যে কোন দেশ)
এবছর পাঁচটির পাশপাশি নতুন আরেকটি ক্যাটাগরি যোগ হচ্ছে। সামাজিক চলচ্চিত্র বিভাগে এবারের বিষয় ঠিক করা হয়েছে ‘নিউ নরমাল’।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










