আপনি জানেন কি ফল কখন খেতে হবে?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৬ এএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
প্রতীকী ছবি
আপনি জানেন কি ফল কখন খেতে হবে? বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞ শরীর সুস্থ রাখতে তাজা ফলমূল ও শাকসবজি খাওয়ার নির্দেশ দেন। কারণ এসব খাবারে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অথচ আমরা অনেকেই ফল খাওয়ার সঠিক সময় জানি না।
যুক্তরাষ্ট্রের কৃষি দফতরের তথ্য অনুযায়ী, খাবারের প্লেটের অন্তত অর্ধেকটাতে ফল আর শাকসবজি থাকা উচিত। শাকসবজি যেকোন সময়ে খাওয়া গেলেও ফল খাওয়ার কিন্তু নির্দিষ্ট সময় আছে। কারণ ফলে প্রচুর শর্করা থাকে।
শরীরে পুষ্টি উপাদান পাওয়ার অন্যতম প্রাকৃতিক উপায় হচ্ছে ফল। দিনের ঠিক কোন সময়ে ফল খাওয়া উচিত তা অনেকেই জানেন না।
বিশেষজ্ঞদের মতে, খাওয়ার সঙ্গে সঙ্গে ফল খাওয়া ঠিক নয়। কারণ এতে শর্করার সঙ্গে কার্বোহাইড্রেট আর ব্যাকটেরিয়া মিশে শরীরের হজমশক্তি ক্ষতিগ্রস্ত করতে পারে।
এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলেন, ফল এমনিতে একটি পরিপূর্ণ খাবার। প্রধান খাবারের সঙ্গে এটা মেলানো ঠিক নয়। যদি ফলের সঙ্গে উচ্চমানের প্রোটিন খাওয়া হয় তাহলে ফলে থাকা শর্করা আরও সক্রিয় হয়ে উঠতে পারে। তখন এটা হজমে সমস্যা তৈরি করতে পারে। তারা আরও বলেন, মূল খাবার ও ফল খাওয়ার মধ্যে অন্তত আধঘণ্টা ব্যবধান রাখা উচিত।
বিশেষজ্ঞদের মতে, সকালে এক গ্লাস পানি খাওয়ার পর ফল খাওয়া উচিত। তবে সাইট্রাস জাতীয় ফল যেমন-আঙ্গুর, কমলা, জাম্বুরা- এগুলো খেলে এসিডিটি বেড়ে যেতে পারে। অন্যান্য ফল যেমন- আপেল, কলা, নাশপাতি, জাম ইত্যাদি খালি পেটে খেলে তা শরীরের কার্যক্রমে সহায়তা করে। শরীরে শক্তি জোগায় এবং ওজন কমাতে সাহায্য করে। সকালের নাস্তা, দুপুরের খাবার এবং সন্ধ্যার নাস্তার আগে ফল খাওয়া উচিত, পরে নয়।
বিশেষজ্ঞরা জানান, খাওয়ার অন্তত আধঘণ্টা আগে ফল খেলে বেশি খাবার খাওয়ার ইচ্ছে কমে যায়। মূল খাবার খাওয়ার আগে ফল খেলে পাকস্থলীতে কম ক্যালরি জমা হয়। এছাড়া খাওয়ার আগে ফল খেলে খাবারে বেশি পরিমাণ ফাইবার যোগ হয়। এ জাতীয় খাবার খেলে পেট তুলনামূলকভাবে ভরা লাগে এবং তা হজমেও সহায়তা করে।
রাতে ঘুমাতে যাওয়ার আগে ফল খাওয়া এড়ানো উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ ফলের শর্করা শরীর সক্রিয় করে এবং ঘুমাতে বাঁধা দেয়। এজন্য ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








