আফগানদের ১১৫ রানে আটকালো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ এএম, ২৫ জুন ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ-তানজিদ সাকিবরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই আফগানদের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ। ফলে পুরো ২০ ওভার ব্যাটিং করেও ১১৫ রানের বেশি করতে পারেনি আফগানরা।
মঙ্গলবার কিংস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ।
ডেথে নিজের শেষ ওভার করতে এসে প্রথম উইকেট পেলেন তাসকিন। তাকে পুল করতে গিয়ে শান্তর ক্যাচ হন নবী। ৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান।
৪ বলে ২ উইকেট রিশাদের। প্রথমে রহমানউল্লাহ গুরবাজ ও পরে গুলবাদিন নাইবকে ফেরান রিশাদ। দুজনই সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। রিশাদ নিজের কোটার ওভার শেষ করলেন। ৪ ওভারে ২৬ রানে তার শিকার ৩ উইকেট।
তৃতীয় স্পেলে এসেই উইকেট পেলেন মুস্তাফিজ। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আজমতউল্লাহ। বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে তাকে ফেরান মুস্তাফিজ। আফগানিস্তান হারাল দ্বিতীয় উইকেট।
অবশেষে আফগানদের ওপেনিং জুটি ভাঙলেন রিশাদ। ইব্রাহিম জাদরান আগ্রাসী খেলতে গিয়েই তানজিমের ক্যাচ হয়ে ফিরেছেন সাজঘরে। ৫৯ রানে থেমেছে আফগানিস্তানের ওপেনিং জুটি। ২৯ বলে ১৮ রান করেন ইব্রাহিম। ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬২ রানে ব্যাট করছে আফগানিস্তান।
গুরবাজ-ইব্রাহিমে নবম ওভারে ৫০ রানের জুটি পেল। বাংলাদেশও আছে উইকেটের অপেক্ষায়। আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙতে না পারার হতাশা স্পষ্ট হয়ে উঠছে বাংলাদেশিদের মাঝে। ৯ ওভার শেষে ৫৪ রানে ব্যাট করছে আফগানিস্তান।
পাওয়ারপ্লের শেষ ওভার করেছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত শান্তই আছেন আফগান দুই ওপেনার। তবে এই জুটি ভাঙতে না পারলে বিপদ হবে বাংলাদেশের। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেতে ২৭ রান তুলেছে আফগানিস্তান।
শুরু থেকেই আঁটসাঁট বোলিংয়ে আফগানদের চাপে রেখেচে তাসকিন ও তানজিম। প্রথম ওভারে ৩ রান দেন তানজিম। তাসকিন পরের ওভারে মাত্র ২। পরের ওভারে তানজিম দেন ১১ রান। চতুর্থ ওভারে মাত্র ৫ রান দেন তাসকিন। পঞ্চম ওভারেই আসেন সাকিব। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫ রান দেন এই অলরাউন্ডার। এই ওভারেই ইব্রাহিম জাদরানকে ফেরাতে পারতেন সাকিব। কিন্তু বল নাগালে পেলেও ক্যাচ ধরতে পারেননি হৃদয়। দারুণ বোলিং করলেও বাংলাদেশ উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি এখনো।
অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ-১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। তবে এই গ্রুপের সেমিতে ওঠার সম্ভাবনা আছে তিন দলের। জটিল সব সমীকরণকে সামনে রেখে আজ কিংসটনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান।
জটিল সমীকরণ মেলানোর ম্যাচে রান তাড়া করতে হবে বাংলাদেশকে। নাজমুল হোসেন শান্ত বলেছেন, টস জিতলে তিনি আগে বোলিংই নিতেন। তাই চাওয়ামতো পেয়ে সেমি-ফাইনালে যাওয়ার সুযোগটা নিতে চান বাংলাদেশ অধিনায়ক।
গুরুত্বপূর্ণ ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফেরানো হয়েছে সহ-অধিনায়ক তাসকিন আহমেদ ও সৌম্য সরকারকে। বাদ পড়েছেন জাকের আলী ও মেহেদী হাসান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানগায়াল খারোতি, নুর আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।
এই ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাবে আফগানিস্তান। অপরদিকে বাংলাদেশেরও আছে সম্ভাবনা।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা






