আফগানিস্তান সিরিজের টিকিট কিনবেন যেভাবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দর্শক থাকছে। নির্দিষ্ট আসনের ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করাতে সরকারের সঙ্গে আলোচনা করছে বিসিবি।
তবে পূর্ণ দর্শক উপস্থিতিতেও হতে পারে ম্যাচ। কারণ ২২ ফেব্রুয়ারির পর আর কোনো বিধিনিষেধ থাকছে না।
যে কারণে টিকিটও বিক্রি করা হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে।
বিপিএলের প্লে-অফ পর্ব থেকে মাঠে দর্শক ফেরানোর কার্যক্রম শুরু হয়। তবে প্রকাশ্যে টিকিট বিক্রি হয়নি।
বিপিএল ফ্রাঞ্চাইজিদের কাছে টিকিট দিয়েছিল বিসিবি, সেখান থেকে সংশ্লিষ্ট দলের ভক্তরা খেলা দেখতে মাঠে এসেছিলেন। ৩ থেকে ৪ হাজার দর্শক বিপিএলের খেলা দেখতে পেরেছিল।
আফগানিস্তান সিরিজে প্রকাশ্যে টিকিটি বিক্রি হবে বলে জিনিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
বিসিবির নির্ধারিত বুথ থেকে টিকিট কিনে খেলা দেখতে পারবেন দর্শকরা। তবে কত পরিমাণ টিকিট ছাড়া হবে সে সংখ্যা উল্লেখ করেনি বিসিবি।
বিসিবি জানিয়েছে, আগামীকাল (মঙ্গলবার) থেকে টিকিট বিক্রি শুরু হবে। সাগরিকার বিটাক মোড়ে অবস্থিত বিসিবির বুথ থেকে ছাড়া হবে টিকিট। সকাল ৯টা থেকে শুরু করে ম্যাচের আগ পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। তবে নির্ধারিত টিকিট শেষ হয়ে গেলে বিক্রি বন্ধ হয়ে যাবে।
টিকিটের মূল্য ধরা হয়েছে: রুফটপ - এক হাজার টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ১৫০ টাকা করে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় শুরু হবে ম্যাচ। ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











