আফগানিস্তানে এবার টিভি নাটকে নারী থাকছে না
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ এএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি।
আফগানিস্তানে ক্ষমতায় আসার পর একে একে নারী অধিকার হরণ করেছে তালেবান। অথচ নারী অধিকার অটুট থাকবে এমন প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় বসেছিল তারা। দেশটিতে একে একে নারীদের সব অধিকারই হরণ করা হয়েছে। এবার আফগান টেলিভিশনে নাটকে নারীদের দেখা যাবে না বলেও বিধান তৈরি করেছে তালেবান। দেশটিতে নতুন ‘ধর্মীয় নীতিমালায়’ এ বিষয়টি উল্লেখ রয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, রবিবার আফগানিস্তানের নীতি-নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় নতুন ধর্মী নীতিমালা প্রকাশ করে। এতে নাটকে নারীদের উপস্থিতি থাকা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়। নতুন বিধিমালায় বলা হয়, সংবাদ উপস্থাপনের সময় নারীদের হিজাব পরতে হবে। ধর্মীয় কোনো চরিত্র নিয়ে টেলিভিশনে কোনো চলচ্চিত্র বা অনুষ্ঠান সম্প্রচার করা যাবে না। পাশাপাশি ইসলাম ও আফগান আদর্শের বিপরীতে যায় এমন অনুষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা এসেছে। আগস্ট মাসে ক্ষমতায় এলেও এই প্রথম দেশটির গণমাধ্যমের ওপর এ ধরনের কড়াকড়ি আরোপ করল তালেবান। এ নিয়ে রবিবারই সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়ে। মন্ত্রণালয়ের মুখপাত্র হাকিফ মোহাজির বলেন, এগুলো কোনো আইন নয়, বরং ধর্মীয় নীতিমালা।
ক্ষমতায় আসার আগে তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল যে, সরকারে নারীদের অংশগ্রহণ থাকবে। কিন্তু তাদের মন্ত্রিসভায় কোনো নারী সদস্য দেখা যায়নি। এ ছাড়া নারী শিক্ষার ব্যাপারেও তালেবান প্রতিশ্রুতি দিলেও তাও রক্ষা হয়নি। বরং বিভিন্ন স্থানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নারী উপস্থিতি উল্লেখযোগ্যহারে কমেছে।
উল্লেখ্য, তালেবান আসার আগে আফগানিস্তানে টেলিভিশনে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছিল। পশ্চিমা সমর্থিত সরকারের আওতায় বেশ কিছু টেলিভিশন ও রেডিও স্টেশন গড়ে ওঠে। সেখানে ‘আমেরিকান আইডলের’ মতো সঙ্গীতানুষ্ঠানও হয়েছে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










