ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:০৮:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩২ এএম, ২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের আনোয়ারায় রোশমিয়া জেবিন (১৬) নামে এক স্কুলছাত্রীর হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে বুধবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

রোশমিয়া জেবিন বটতলী এলাকার মনির আহমদ চেয়ারম্যান বাড়ির ফরিদ আহমেদের মেয়ে। পরিবারের সঙ্গে ঢাকায় থেকে পিলখানা বিজিবির বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুলের দশম শ্রেণিতে পড়ত।

জেবিনের স্বজন মঈনদ্দিন গফুর খোকন গণমাধ্যমকে বলেন, বুধবার বিকেল অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ে জেবিন। পরে ওকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও বলেন, হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা আমাদের জানিয়েছে, সে হিট স্ট্রোকে মারা গেছে।