আফগানিস্তানে তুষারপাত; নিহত বেড়ে ৩৯
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ এএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারী তুষারপাতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
আফগানিস্তানের তালেবান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সায়েকের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানায়, তুষারপাতের কারণে দেশটির বিভিন্ন প্রদেশের সড়ক ও মহাসড়কগুলো আটকে গেছে। এছাড়া মানুষজনের প্রাণহানির পাশাপাশি কয়েক হাজার পশুপাখিরও মৃত্যু হয়েছে।
এদিকে, অনেকের জন্যই আশীর্বাদ হয়ে এসেছে এই তুষারপাত। কারণ এটির মাধ্যমে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পৃষ্ঠের পানি বৃদ্ধি পাচ্ছে। আফগানি সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, টানা চারদিনের তুষারপাতের পর স্থানীয় সময় গতকাল সোমবার (৪ মার্চ) থেকে আবারও খুলে দেওয়া হয়েছে সালাং মহাসড়ক। এখন ওই সড়কটি দিয়ে যানবাহন চলাচল করছে।
তুষারপাতের জন্য সৃষ্ট বিপর্যয় মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় এত হতাহত ও প্রাণহানির ঘটনা ঘটছে।
অন্যদিকে, আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তানেও অতিবৃষ্টি ও তুষারপাতে প্রাণহানির ঘটনা ঘটছে। মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় দেশটির অনেক অঞ্চল বিচ্ছিন্ন হয়ে গেছে।
পাকিস্তানে গত কয়েকদিনের বৃষ্টি ও তুষারপাতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখাওয়াতে। নিহতদের মধ্যে ১৬ জনই হলো শিশু। এর আগে, স্থানীয় সময় রোববার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
বৃষ্টি ও তুষারে শুধুমাত্র খাইবার পাখতুনখাওয়াতে প্রাণ হারিয়েছেন ২৪ জন। যার মধ্যে শিশ ১৪ জন। এছাড়া বিভিন্নভাবে আহত হয়েছেন আরও ৩৪ জন। পাকিস্তানের প্রাদেশিক বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়ার সড়কগুলো খুলে দেওয়ার কাজ চলছে। তবে অব্যাহত তুষারপাতের কারণে এই কার্যক্রম ব্যহত হচ্ছে।
সাধারণ মানুষের মৃত্যুর পাশপাশি পাকিস্তানে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়া তুষারের নিচে আটকা পড়েছে অনেক পশুপাখি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











