ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ৫:১৫:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

আফগানিস্তানে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের তালিবান অধ্যুষিত প্রদেশ নানগরহরে ভয়াবহ বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ রবিবার কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মার্কিন ও তালিবান প্রতিনিধিদের চলমান যুদ্ধবিরতির প্রস্তুতির মধ্যেই হামলার ঘটনাটি ঘটল।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগয়ানি বলেন, এবার হামলার লক্ষ্যবস্তু ছিল তালিবান বিদ্রোহীরা। কেননা তারা সড়কে তল্লাশি চৌকি স্থাপনের চেষ্টা করছিল। যদিও ভুলবশত হামলার শিকার হন বেসামরিক নাগরিকরা।

বিমান হামলায় নিহতদের স্বজনরা জানিয়েছেন, গত শুক্রবার সকালে একটি ট্রাকে করে তারা বনভোজনে যাচ্ছিলেন। মূলত তখনই বিমান থেকে গোলাবর্ষণ করা হয়। এতে গাড়িটির সকল আরোহী নিহত হন।

শাহ মীর নামে সন্তান হারানো এক বৃদ্ধ বলেন, হামলায় আমার তিন সন্তান নিহত হয়েছেন। এখন আর উপার্জনের জন্য কেউ নেই। আমি জানি না, আমাদের ভরণপোষণ কে করবে।

উল্লেখ্য, ভয়াবহ এই বিমান হামলাটি কে চালিয়েছে এখন পর্যন্ত সে বিষয়টিও পরিষ্কার নয়। তবে আফগানিস্তানে কেবল মার্কিন বাহিনী এই ধরনের হামলা চালাতে পারে বলে দাবি তালিবানের।

-জেডসি