ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৩৮:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

আবার থ্রিজি-ফোরজি সেবা বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

আবারো থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করতে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ শনিবার দুপুরে বিটিআরসি থেকে এমন নির্দেশনা পাওয়ার পর তা কার্যকর করতে শুরু করেছে মোবাইল ফোন অপারেটরগুলো। নির্দেশনা অনুযায়ী ভোটের দিন রাত ১২ টা পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে।

নির্বাচন কমিশনের পরামর্শে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করে ভোটের আগে ও পরে গুজব ছড়ানোসহ নাশকতা বন্ধের জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফোরজিতে ভয়েস  ও ডেটা এবং থ্রিজিতে ডেটা সেবা বন্ধ থাকলেও টুজি নেটওয়ার্কে ভয়েস ও ডেটা এবং থ্রিজিতে ভয়েস সেবা চালু থাকবে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিটিআরসি থেকে মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশনার কথা জানা গেলেও ভোররাত থেকে তা আবার চালু হয়।