ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৬:৫৫:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

আবারও ছেলের মা হলেন কারিনা কাপুর

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

আবারও ছেলের মা হলেন কারিনা কাপুর

আবারও ছেলের মা হলেন কারিনা কাপুর

আবারও মা হলেন কারিনা কাপুর৷ আজ রোববার সকালে মুম্বাইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি হাসপাতালে জন্ম দিলেন ফুটফুটে এক পুত্র সন্তান৷  মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন৷ দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হাসপাতালে কারিনার পাশেই ছিলেন স্বামী সাইফ আলি খান৷

গতকালই তার বেবিবাম্প নিয়ে ফটোশুটের একটি ছবি প্রকাশ্যে আসে। দ্বিতীয়বার মা হওয়ার আগে এবার নতুন করে ফটোশুট করেন করিনা কাপুর খান। যেখানে সাদা রঙের গাউন পরে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই সেই ভিডিও  শেয়ার করেন করিনা।

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই। সঠিক সময় না জানা গেলেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। দফায় দফায় করিনার খোঁজ খবর নিয়েছে তার পরিবার। গত বৃহস্পতিবারও করিনার মা ববিতা কাপুর, দিদি করিশমা কাপুর সকলেই এসেছিলেন তার বাড়িতে।