আবারও জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ এএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার
অভিনেত্রী কঙ্গনা রানাউত
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত মাত করে দিলেন চারদিক। ‘মনিকর্ণিকা’ এবং ‘পঙ্গা’ সিনেমা দু’টির জন্য কঙ্গনা জাতীয় পুরস্কার পেলেন। তার ঝুলিতে এর আগেও জাতীয় পুরস্কার উঠেছে। এবার একই সঙ্গে পেলেন দুটি সিনেমায় অভিনয়ের জন্য।
একই অনুষ্ঠানে দাদাসাহেব ফালকে পুরস্কার উঠল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের হাতে।
অন্য দিকে ‘ভোঁসলে’ এবং ‘অসুরন’ ছবির জন্য এ বছরের সেরা অভিনেতার তকমা পেলেন যথাক্রমে বলি তারকা মনোজ বাজপেয়ী এবং দক্ষিণী অভিনেতা ধনুষ। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হল ৬৭তম জাতীয় পুরস্কার প্রদান পর্ব।
সেরা হিন্দি ছবির পুরস্কার ‘ছিঁছোড়ে’-র পরিচালক নীতিশ তিওয়ারির ঝুলিতে। ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত সুশান্ত সিংহ রাজপুত।
পুরস্কার নিতে গিয়ে তার কথা মনে পড়ে গিয়েছে নীতিশের। তাকে স্মরণ করে বললেন, আজ সুশান্তের কথা খুব মনে পড়ছে। তিনি এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। এই পুরস্কার তাকেই উৎসর্গ করলাম।
‘কেসরি’ ছবির ‘তেরি মিট্টি’ গানটির জন্য সেরা গায়কের জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছেন বি প্রাক। সেরা বাংলা ছবির শিরোপা সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী’র। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’-এর সঙ্গীত পরিচালনা ও মৌলিক চিত্রনাট্যও নাম লিখিয়েছে সেরার তালিকায়।
সূত্র: আনন্দবাজার
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত









