আবারও মা হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৮ জুন ২০২৩ বুধবার
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়
দ্বিতীয়বার মা হতে চলেছেন কোলকাতার স্বনামধন্য অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০২০ সালের সেপ্টেম্বরে ছেলে ইউভানের জন্ম দেন তিনি। তিন বছর পর আসতে চলেছে নতুন অতিথি। সম্প্রতি সকলের সঙ্গে ভাগ করে নিলেন এই সুখবর।
২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের পাঁচ বছর পর দ্বিতীয় সন্তান আসার সুখবর দিলেন তারকা দম্পতি।
করোনা পরিস্থিতির সময়ে প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। তবে এমন সুখবরের পূর্বাভাস তা অনেকেই আন্দাজ করেননি।
ছেলেকে ঘিরেই তাদের পৃথিবী, এ কথা বার বার বলে এসেছেন তারা। এবার পরিবারে যোগ হতে চলেছে নতুন সদস্য। সেই ঘোষণাও নায়িকা করলেন অন্যভাবে। শুভশ্রী এবং রাজের হাত ধরে লাফাচ্ছে তাদের তিন বছরের ছেলে। সেই ছবিতে শুধু দেখা যাচ্ছে তাদের হাত। ইউভানের চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। পরনে সাদা টি-শার্ট। যেখানে লেখা 'বড় দাদা'। এমন ছবি পোস্ট করে নায়িকা লেখেন,‘ইউভান এবার বড় দাদায় উত্তীর্ণ হলো।’
এই খবর প্রকাশ্যে আসা মাত্র নায়িকার ইনস্টাগ্রাম ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। মৌনি রায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় একে একে সবাই ভালোবাসা জানিয়েছেন। মৌনি লিখেছেন, অনেক ভালোবাসা নতুন অতিথির জন্য। আমি যে তার প্রিয় মাসি হতে চলেছি, তা বলতে কোনও দ্বিধা নেই।
‘ধর্মযুদ্ধ’ ছবির শ্যুটিংয়ের সময় নায়িকা জানতে পেরেছিলেন যে, তিনি প্রথমবার মা হতে চলেছেন। তখন করোনা পরিস্থিতির জন্য সকলে উদ্বেগেও ছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এই মুহূর্তে 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে বিচারক হিসেবে দেখা যাচ্ছে নায়িকাকে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ







