ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:০১:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

আবারো আইসিইউতে সাহারা খাতুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার

অ্যাডভোকেট সাহারা খাতুন। পুরোনো ছবি

অ্যাডভোকেট সাহারা খাতুন। পুরোনো ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে ফের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে৷

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবর রহমান।

মজিবর রহমান বলেন, ‘আজ শুক্রবার বেলা ১১টার দিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) হঠাৎ করে তার (সাহারা খাতুন) হৃদস্পন্দন বোঝা যাচ্ছিল না, তখন ডাক্তাররা জরুরি ভিক্তিতে আবারও তাকে আইসিইউতে নেন। আপনারা দোয়া করবেন।’

৭৭ বছর বয়সী সাহারা খাতুন গত ২ জুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ নানা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে হাসপাতালটির আইসিইউতে নেওয়া হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়।