‘আমরা ঝগড়া করি, কিন্তু সমাধান করে থেকে যাই’
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে নির্মাতা রায়হান রাফির সম্পর্কের খবর নতুন নয় ভক্তদের জন্য। এই দুই তারকা প্রেম করছেন বহুদিন ধরে, শোবিজ পাড়ায় সে খবর সকলেরই জানা।
যদিও আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের বিষয়ে কখনো স্পষ্ট করে কিছু বলেননি এই জুটি, তবে বিষয়টি অস্বীকারও করেননি।
রাফি-তমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও নিয়মিতই দেখা মেলে এই দুই তারকার। নিজেদের জীবনের বিশেষ দিনগুলোও একসঙ্গে উদযাপন করতে দেখা যায় দুজনকে।
তাদের সম্পর্কের রসায়ন দেখে অনেকেরই ধারণা, গোপনে বিয়েও করেছে এই জুটি। যদিও এসব গুঞ্জনে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী ও নির্মাতা।
তবে সম্প্রতি তমা মির্জার এক ফেসবুক স্টোরিতে নির্মাতার সঙ্গে তার ছবি ও ক্যাপশনে সম্পর্কের গুঞ্জন যেন আরও জোরালো করল। রায়হান রাফির সঙ্গে একটি ছবি প্রকাশ করে কতগুলো ভালোবাসার ইমোজি ব্যবহার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা ঝগড়া করি, কিন্তু সমাধান করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা থেকে যাই।’
নায়িকার এই স্টোরিতে নির্মাতার সঙ্গে সম্পর্কের খবরের সত্যতাই যেন আবারও নিশ্চিত করল। যদিও এর আগে দু’জনে জানিয়েছিলেন, সম্পর্ক বা বিয়ের খবর ঈদের পর জানাবেন তারা। ভক্তরাও তখন থেকেই অপেক্ষা করছেন, আনুষ্ঠানিকভাবে কবে নিজেদের সম্পর্কের বিষয়ে জানাতে চলেছেন এই জুটি।
রায়হান রাফির পরিচালনয় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় অভিনেত্রীকে। সবশেষ রাফি নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমাতেও কাজ করেছেন তমা।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








