ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১২:১৪:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

আমাকে দেখে কি গর্ভবতী মনে হচ্ছে: দীপিকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিজের প্রযোজিত ‘ছপাক’ ছবির প্রচারণায় সময় বলিউড অভিনেত্রী দীপিকা পড়ুকোনের কাছে প্রশ্ন করা হয়, আপনি কি গর্ভবতী? তিনি রেগে না গিয়ে উত্তর দিয়েছেন শান্তভাবে, আমাকে দেখে কি গর্ভবতী মনে হচ্ছে? সন্তান নেয়ার পরিকল্পনা করলে আপনাকে জিজ্ঞেস করে নিব। আপনি অনুমতি দিলে সন্তান নেয়ার কথা ভাববো। আমি গর্ভবতী হলে সেটা ৯ মাসের মধ্যেই বুঝতে পারবেন।

দীপিকা-রণবীর এর ২০১৮ সালে বিয়ে হয়েছে। তখন থেকে নানা সময়ে দীপিকার গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন শোনা গেছে। বিভিন্ন সময়ে কিছু ছবিও ভাইরাল হয়েছে, যেগুলো দেখে ভক্তদের মনে হয়েছে দীপিকা মা হতে চলেছেন। তবে, সেসব গুঞ্জন এর কোনো ভিত্তি নেই বলে জানান দীপিকা।

‘ছপাক’ ছবিটি অ্যাসিড–সন্ত্রাসের শিকার ভারতের লক্ষ্মী আগারওয়ালের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। ছবিতে লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। মেঘনা গুলজার ছবিটি পরিচালনা করেছেন। দীপিকার বিপরীতে দেখা যাবে বিক্রান্ত মাসেইকে। ছবিটি আগামী ১০ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

-জেডসি