ঢাকা, রবিবার ০১, ফেব্রুয়ারি ২০২৬ ১১:২২:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান

আমাদের লক্ষ্য দেশের জন্য আরো ট্রফি নিয়ে আসা: সাবিনা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার

ট্রফি হাতে সাবিনা খাতুন। ছবি: সংগ্রহীত

ট্রফি হাতে সাবিনা খাতুন। ছবি: সংগ্রহীত

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই সাফল্য। এজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের লক্ষ্য থাকবে দেশের হয়ে আরও ট্রফি নিয়ে আসা।

আজ বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সাবিনা খাতুন বলেন, ‘আমাদের এতো সুন্দরভাবে বরণ করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ট্রফি শুধু আমাদের না, এটা বাংলার ১৮ কোটি মানুষের। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে। এই ট্রফি দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করছি। এখন আমাদের লক্ষ্য থাকবে দেশের হয়ে আরও ট্রফি জয় করে নিয়ে আসা।

এর আগে বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টা ৪০ মিনিটে চ্যাম্পিয়নদের বহনকারী বিমান অবতরণ করে। সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও অন্য কর্তারা সাবিনা-মারিয়া-কৃষ্ণাদের বরণ করে নেন।

গত সোমবার নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে উড়িয়ে প্রথমবার সাফে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী দল।