আমার আনা প্রকল্প, উদ্বোধনে জানালও না! মেট্রো প্রসঙ্গে মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
মমতা বন্দ্যোপাধ্যায়
ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে ‘ডাকা হয়নি’ বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রকল্পের জন্য তাকে ‘চোখের জল পর্যন্ত ফেলতে হয়েছে’, তার উদ্বোধনের কথা জানানোও হল না! বিধানসভায় আজ শুক্রবার এভাবেই বিস্ময় প্রকাশ করেন তিনি।
কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে গতকাল থেকেই অসৌজন্যের অভিযোগ তুলছিলেন তৃণমূল নেতারা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে যে ভাবে কেন্দ্রীয় মন্ত্রীরা কলকাতায় এসে মেট্রোরেল চালু করে দিয়ে চলে যাচ্ছেন, তা রাজ্যের ‘স্বাভিমানে আঘাত’— বলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চুপ ছিলেন।
সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর থেকে স্টেডিয়াম পর্যন্ত ছ’টি স্টেশনে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচল শুরু হওয়ার ২৪ ঘণ্টা পরে মমতা বললেন, ‘বাংলায় প্রচুর রেলের প্রকল্প এনে দিয়েছি। এই প্রকল্পগুলোর জন্য আমাকে চোখের জল পর্যন্ত ফেলতে হয়েছে। সব কিছু করার পরেও উদ্বোধনের দিন একবার জানানো হল না!’
বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল জগদীপ ধনখড় যে ভাষণ দিয়েছিলেন বিধানসভায়, তার উপরে আজ ধন্যবাদ জ্ঞাপক ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই ভাষণেই তিনি ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রসঙ্গ আনেন। মমতা বলেন, ‘আমার খুব খারাপ লাগছে। এগুলো আমি বাইরে বলি না। নিজেদেরই দুর্বলতা বলে মনে হয়।’
তিনি বলেন, ‘এত কিছু করার পরেও ডাকল না, এটাই দুঃখ। ছবির দরকার ছিল না। খবর তো দিতে পারত।’
রেল কর্তৃপক্ষ অবশ্য উল্টো দাবি করা হচ্ছে। নবান্নের দিন রেলের এক কর্মকর্তা মুখ্যমন্ত্রীর জন্য আমন্ত্রণপত্র পৌঁছে দিয়ে এসেছিলেন বলে মেট্রোর তরফ থেকে জানানো হয়।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











