‘আমি চুপ বলেই সব দোষ আমার!’- তৃণা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৫ পিএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার
ফাইল ছবি।
ওপার বাংলা অভিনেত্রী সোহিনীর সঙ্গে ঝামেলার এবার ঘটনায় মুখ খুললেন তৃণা। সোহিনী তার নাম না করেই আর্টিস্ট গ্রুপে অপমানজনক কথা লিখেছেন, তাই তিনি ক্ষমা চাইতে বলেন। কিন্তু প্রোডাকশন থেকে জানায় সোহিনী ক্ষমা চাইবেন না।
তৃণার কথায়, সকলে তাকেই বলছিলেন মানিয়ে নিতে। তবে তৃণার প্রশ্ন তার দোষ ছিল না তারপরেও কেন তিনি কেন মানিয়ে নেবেন! তাই সেদিন চিৎকার করে কাঁদতে কাঁদতে বের হয়ে গিয়েছিলেন।
‘মাতঙ্গী’র শ্যুটিং চলাকালীন সোহিনী সরকারের সঙ্গে তৃণার ঝামেলার কথা এতদিন সকলের জানা। ঘটনার পর 'মাতঙ্গী' থেকে তৃণা সাহার বাদ পড়ার খবরও শোনা গিয়েছে। তবে ঘটনার পর থেকে চুপই ছিলেন সোহিনী ও তৃণা। অবশেষে এই ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত তৃণা সাহা।
আনন্দবাজারকে তৃণা সাহা জানান, ‘প্রথমে ভেবেছিলাম যা ঘটেছে তা নিজেদের মধ্যেই থাকুক। এখন দেখছি আমার চুপ থাকার সুবিধা নিচ্ছেন অন্যরা। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে আমাকে ভিলেন বানানো হচ্ছে। ঘটনার একটা দিকই সকলে জানতে পারছেন।’
তৃণা বলেন, ‘যে কাজটা আগে কখনও করিনি, এখন কেন করলাম, সেটাও তো বুঝতে হবে। আমাকে চিত্রনাট্য শুনেছিলেন দীপাঞ্জনদা (দীপাঞ্জন চন্দ, পরিচালক), শুরুতেই ওকে বলেছিলাম আলাদা মেকআপ রুম লাগবে। ক্যামেলিয়ার সঙ্গে এর আগে একটা কাজের অভিজ্ঞতা খারাপ। দীপাঞ্জনদা বলেছিলেন ব্যবস্থা হয়ে যাবে। আমি মেকআপ আর্টিস্ট, অ্যাটেনডেন্স কিচ্ছু চাইনি। আমার বিরুদ্ধে যে কথা বলা হচ্ছে সেগুলি মিথ্যে।’
তৃণা সাহার কথায়, প্রথমদিন তিনি আলাদা মেকআপ রুম পাননি। পরদিন আলাদা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়। তবে শট দিয়ে ফেরার পর তৃণা নাকি দেখেন, তাঁর জামাকাপড়, জিনিসপত্র অপরিষ্কার ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এরপরই নাকি তিনি মেজাজ হারান, আর বিষয়টি নিয়ে সকলের সঙ্গে কথা বলেন। পরের দিন নাকি তিনি দুই সহ-অভিনেত্রীর সঙ্গে মেকআপ রুম শেয়ার করেছিলেন, কোনও অভিযোগ ছাড়াই। তবে সেদিন নাকি শ্যুটিং হতে দেরি হয়। অথচ নাকি রাতের খাবারের কথাও বলা হয়নি। তৃণার কথায় 'মাতঙ্গী'র শ্যুটিংয়ে প্রত্যেকদিনই কিছু না কিছু অব্যবস্থা ছিল।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










