ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৫০:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

আমেরিকান কবুতর ‘জো’কে হত্যা করবে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশ করা একটি কবুতরকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। কঠোর কোয়ারেন্টিন বিধি মেনে কবুতরটিকে হত্যা করা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, ২০২০ সালের অক্টোবরের শেষের দিকে আমেরিকার ওরেগন রাজ্য থেকে কবুতরটি নিখোঁজ হয়ে যায়। একটি রেসে কবুতরটি ছাড়ার পর তা আর ফিরে যায়নি। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে কবুতরটিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে দেখা যায়।

বিবিসি আরও জানিয়েছে, কবুতরটির নাম ‘জো’। দেশটির সরকারি কর্মকর্তারা মনে করছেন, কবুতরটি তাদের দেশের পোল্ট্রি শিল্পের জন্য হুমকি হতে পারে।

আট হাজার মাইল পথ পাড়ি দিয়ে কবুতরটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে কেমন করে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছেছে, তা স্পষ্ট নয়। কর্মকর্তারা ধারণা করছেন, সমুদ্রপথ দিয়ে কবুতরটি অস্ট্রেলিয়া আসে। গতে পারে, কোনো মালবাহী জাহাজে চড়ে এসেছে।

মেরে ফেলার সিদ্ধান্ত নিলেও কবুতরটি ধরা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ার কৃষি, পানি ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কবুতরটির মাধ্যমে স্থানীয় পাখিগুলোর রোগ সংক্রমণের ঝুঁকি রয়েছে। যে কারণে কবুতরটিকে ধরে মেরে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধিদপ্তরের একজন মুখপাত্র জানান, কবুতরটি যেখান থেকেই আসুক না কেন, যে কোনও পোষা পাখি বাইরে থেকে এ দেশে এলে তার স্বাস্থ্যগত মান ও প্রয়োজনীয় পরীক্ষা করা না হলে, তা অস্ট্রেলিয়ায় থাকতে পারবে না।