আমেরিকার ফেডারেল জজ হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক নুসরাত জাহান চৌধুরী।
নিয়োগ পেলে তিনি হবেন প্রথম নারী মুসলিম-আমেরিকান ফেডারেল বিচারপতি।
প্রেসিডেন্ট জো বাইডেন এই মনোনয়ন দিয়েছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউজের এক বিবৃতিতে।
নতুন বিচারপতিদের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট বাইডেনের একটি লক্ষ্য ছিল আমেরিকার বিচার বিভাগে বৈচিত্র্য আনা।
প্রেসিডেন্টের এই মনোনয়ন যদি মার্কিন সংসদের উচ্চকক্ষ সেনেটে পাশ হয়, তাহলে নুসরাত জাহান চৌধুরী নিউইয়র্ক স্টেটের ফেডারেল কোর্টে বিচারকার্য পরিচালনা করবেন।
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, ফেডারেল বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট আটজনকে মনোনয়ন দিয়েছেন, এবং তাদের সবাই অসাধারণ যোগ্যতাসম্পন্ন, অভিজ্ঞ এবং আইনের শাসন ও সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
কে এই নুসরাত জাহান চৌধুরী:
হোয়াইট হাউজের বিবৃতিতে নুসরাত জাহান চৌধুরীর একটি সংক্ষিপ্ত পরিচিতি দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে যে মিজ চৌধুরী ২০২০ সাল পর্যন্ত ইলিনয় অঙ্গরাজ্যের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের লিগ্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।
এছাড়া তিনি ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত নিউইয়র্কে আমেরিকার সিভিল রাইটস ইউনিয়নে বিভিন্ন পদে কাজ করেছেন। সর্বশেষ ২০১৮ সাথে ২০২০ সাল পর্যন্ত তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম-এর ডেপুটি ডিরেক্টর ছিলেন।
মিজ চৌধুরী ২০১৬ সাথে ২০১৮ সাল পর্যন্ত রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম-এর সিনিয়র স্টাফ অ্যাটর্নি হিসেবও দায়িত্ব পালন করেন।
নুসরাত জাহান চৌধুরী যুক্তরাষ্ট্রের ইয়েল ল স্কুল, প্রিন্সটন স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনা করেন।
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচারালয়ে বৈচিত্র্য থাকার বিষয়টি আমেরিকার অন্যতম একটি বড় সম্পদ। প্রেসিডেন্ট বাইডেন এই বৈচিত্র্যের প্রতি প্রতিশ্রুতিব্ধ এবং এ দফায় যাদের মনোনয়ন দেয়া হয়েছে, সেটি প্রেসিডেন্ট বাইডেনের প্রতিশ্রুতি পূরণ করার ধারাবাহিকতা।
প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার পর গত এক বছরে ১৩ দফায় ৮৩জন বিচারপতি মনোনয়ন দিয়েছেন।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









