ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৫:৩১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

আম্পানে ক্ষতিগ্রস্থ বসিরহাটের মানুষের সঙ্গে আছি: নুসরাত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ২২ মে ২০২০ শুক্রবার

প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বসিরহাটের মানুষের সঙ্গে রয়েছি: নুসরাত

প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বসিরহাটের মানুষের সঙ্গে রয়েছি: নুসরাত

কলকাতার অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান আজ শক্রবার আম্পান আক্রান্ত মানুষের  দুর্দশা দেখতে পৌঁছান বসিরহাট। মালঞ্চের মোড়ে তিনি মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তারপর মিনাখায় গিয়ে মানুষের সমস্যার কথা শোনেন।

মিনাখা আর চৈতাল গ্রাম পঞ্চায়েতের ত্রাণ শিবিরে গিয়ে তিনি সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। সকলকে মাস্ক পরতে বলেন। আর মাস্ক না থাকলে গামছা বা কাপড় জড়িয়ে কেমন করে মাস্ক পরা উচিত, সেটা বুঝিয়ে দেন।

শোনা যাচ্ছিল,  নুসরাতের স্বামী নিখিলকে প্রধানমন্ত্রীর বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি বলে তিনি মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বৈঠক ছেড়ে বেড়িয়ে আসেন।

এ প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করলে তিনি মিডিয়াকে বলেন, আমি এখন বসিরহাটে আম্পান ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এসছি। আমি বিভিন্ন জায়গার শেল্টার হোমে গিয়ে মানুষের সঙ্গে দেখা করছি। প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর প্রশাসনিক মিটিং ছিল বসিরহাট কলেজে। তাদের মন্ত্রীদের সঙ্গে।

তিনি আরও বলেন, আমি আমার পার্টির সহকর্মীদের সঙ্গে ওখানে ছিলাম। আমি পরের সপ্তাহে সন্দেশখালি আর হিংগলগঞ্জের অঞ্চলে যাব। আম্পানে ওখানে প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে। আমি বসিরহাটের মানুষের সঙ্গে সব সময় আছি।