আম্পানের তাণ্ডব: পশ্চিমবঙ্গের পাশে বলিউড
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
আম্পানে দাপটে পশ্চিমবঙ্গ রীতিমতো বিধ্বস্ত। শহরের অনেক জায়গায় বুধবার সন্ধ্যা থেকেই বিদ্যুৎ সংযোগ, পানি সরবরাহ নেই। মোবাইলও প্রায় অচল নেটওয়ার্কের অভাবে। সুন্দরবনের দিকে ক্ষয়ক্ষতি আরও বেশি। হাজার হাজার মানুষ গৃহহারা।
আম্পানের তাণ্ডব তাদের শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। এ রকম ভেঙেচুরে যাওয়া বাংলার চেহারা দেখে বলিউডও প্রার্থনা করছে।
শাহরুখ খান লিখেছেন, আমার প্রার্থনা রইল ওড়িশা ও পশ্চিমবঙ্গের জন্য। ওখানকার মানুষ আমার নিজের লোক, আমার পরিবারের মতো। আম্পানের তাণ্ডবের ছবি দেখে আমার ভিতরে শূন্যতা টের পাচ্ছি। এই পরিস্থিতিতে লড়াই করার জন্য আমাদের প্রত্যেককে অনেক শক্ত হতে হবে।
অন্যদিকে পরিচালক সুজিত সরকার করোনার বিশেষ পরিস্থিতি কাটাচ্ছেন কলকাতায়। আম্পান চলে যাওয়ার পরেই তিনি টুইট করেন যে, এ রকম বিধ্বংসী ঝড় তিনি আগে কখনো দেখেননি। ‘ন্যূনতম’ ক্ষতির অনুমান ছিল তার। তবে পরে ক্ষয়ক্ষতির বিপুল পরিমাণ বুঝতে পেরে আর একটি টুইটে তিনি লেখেন, এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সকলের সাহায্য প্রয়োজন।
তার টুইটে রিপ্লাই করেন ভূমি পেডনেকর, তাপসী পান্নু। ভূমিও বাংলার জন্য প্রার্থনা করেছেন। টিভি ও সোশ্যাল মিডিয়ায় কলকাতা ও শহরতলির বিপর্যস্ত অবস্থার ছবি দেখে টুইট করেছেন শাবানা আজমি, ভিকি কৌশল।
অন্যদিকে কারিনা কাপুর আম্পানের হামলায় গাড়ির উপরে ভেঙে পড়া গাছ, জলমগ্ন কলকাতার ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। সেখানেই লিখেছেন, জিম, ডোমেস্টিক ফ্লাইট বন্ধ, রোজ একই বানানা ব্রেডে বোর হচ্ছেন?
নিজের সমস্যা নিয়ে বলার আগে সকলকে আর একবার ভাবতে অনুরোধ করেছেন অভিনেত্রী। করন জোহর, রিতেশ দেশমুখ, রাজকুমার রাও-সহ বলিউডের অনেকেই পশ্চিমবঙ্গের জন্য প্রার্থনা করছেন।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











