আর অভিনয় করবো না: পুষ্পিতা
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ১ জুন ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
এখন থেকে আর অভিনয় করব না। বাকি জীবনটা ইবাদত বন্দেগি করেই কাটাতে চাই। আল্লাহর পথে হাঁটতে চাই’-কথাগুলো চিত্রনায়িকা পুষ্পিতা পপির।
বছর কয়েক ধরে মিডিয়া থেকে আড়ালে আছেন এ অভিনেত্রী। এবার সিনেমায় আর অভিনয় না করার বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দিলেন পপি।
পুষ্পিতা পপি সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘আমি ধার্মিক পরিবারের মেয়ে। শখ বা নেশার ঘোরে বলা যায় অভিনয়ে পা রেখেছিলাম। অভিনয়ে পা রাখার পরও আমি কিন্তু নিয়মিত নামাজ পড়তাম, জিকির-আসকার করতাম। সিনেমার অনেকেই তা জানেন। অভিনয়ে থাকাকালীন বারবার মনে হয়েছিল, ক্ষণিকের আনন্দের জন্য আমি সব হারাচ্ছি। একটা সময় আমার মধ্যে সে বোধটা চলে আসে। এর পরই আমি সিনেমার জীবন ছাড়ার সিদ্ধান্ত নিই।’
পুষ্পিতা তিনটি ছবির কাজ অসমাপ্ত আছে। সেগুলোর কী হবে- এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, আমার অভিনীত তিনটি ছবির কাজ অসমাপ্ত আছে। এগুলো হলো- ‘ঠোকর’, ‘প্রেম হতেই পারে’ ও ‘ফাগুনের আগুন’। এই ছবির কাজ শেষ করতে নির্মাতাদের বারবার তাগাদা দিয়েছি। কিন্তু তারা ছবিগুলোর কাজ শেষ করেনি। এখন আমি কী করব।
সম্প্রতি পুষ্পিতা পপির ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই ছবিতে পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন কাজী মারুফ। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।
প্রসঙ্গত, জাজ মাল্টিমিডিয়ার সুবাদে অভিনয় পা রাখেন পুষ্পিতা পপি। তবে নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ছবিতে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এটি মুক্তি পায় ২০১৪ সালে। ত্রিভুজ প্রেমের গল্পের এ ছবিতে পুষ্পিতার সহশিল্পী হিসেবে ছিলেন অভি, আরিয়ান শাহ। আর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধূসর কুয়াশা’।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







