ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১২:২২:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

আর দেশে ফিরছেন না শাবনূর!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সালমান শাহর হত্যাকাণ্ডের সঙ্গে শাবনূরের সংশ্লিষ্টতার খবরের রেশ না কাটতেই সংসার ভাঙল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই চিত্রনায়িকার। স্বামী অনিক মাহমুদের সঙ্গে ডিভোর্স চেয়ে নোটিশ পাঠিয়েছেন তিনি। গত ২৬ জানুয়ারি নিজের সই করা তালাকের একটি নোটিস উকিলের মাধ্যমে স্বামী অনিককে পাঠিয়েছেন শাবনূর।

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনূর। দেশে ফেরার বিষয়ে শাবনূর বলেন, দেশে ফেরার মতো মানসিকতা আর নেই। একদিকে সুখে-শান্তিতে সংসার করতে পারলাম না। অন্যদিকে সম্প্রতি সালমানের অপমৃত্যুর সঙ্গে অনাকাক্সিক্ষত ও উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে। তাই দেশে ফিরে আর কি করব।

এ অভিনেত্রী আরো বলেন, আমার ছেলে আইজানকে এখানকার স্কুলে ভর্তি করিয়েছি। তা ছাড়া এদেশে বেশকিছু ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত আছি। তাই সিদ্ধান্ত নিয়েছি আর দেশে ফিরব না।

স্বামী অনিককে তালাকের সিদ্ধান্তে এ অভিনেত্রী বলেন, ২০১২ সালের ২৮ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করি আমরা। এর পরের বছর ২৯ ডিসেম্বর আমাদের ঘরে একটি পুত্রসন্তান আসে। কিন্তু অনিক আমার সন্তানকে দেখতে যায়নি।

শাবনূর আরো জানান, দাম্পত্য জীবনে সেই সুখের দেখা পাননি তিনি। গত প্রায় ৭ বছর চেষ্টা করে অনিকের সঙ্গে নিজেকে মানিয়ে চলেছেন। বিনিময়ে অবহেলা আর অত্যাচার পেয়েছেন। এভাবে আর সহ্য না করতে পেরে নিরুপায় হয়ে ডিভোর্সের পথ বেছে নেন তিনি।

-জেডসি