আর রাজনীতি করবেন না ইউরোপের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ইউরোপের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন সানা মারিন। ফিনল্যান্ডের এই সাবেক প্রধানমন্ত্রী বলিষ্ঠ কণ্ঠে ইউক্রেনকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) তরুণ এই সাবেক প্রধানমন্ত্রী রাজনীতিকে বিদায় জানিয়েছেন। এখন তিনি লন্ডনের একটি অলাভজনক প্রতিষ্ঠানে যোগ দিবেন। খবর আরব নিউজ
৩৭ বছর বয়সী মারিন ২০১৯ সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ বছরের এপ্রিল পর্যন্ত পাঁচ-দলীয় কেন্দ্র-বাম শাসক জোটের নেতৃত্বে ছিলেন তিনি। দক্ষ হাতে করোনা মহামারি মোকাবিলা করায় তিনি মন্ত্রিসভায় প্রশংসা কুড়ান। এছাড়া তিনি রাশিয়ার বিপক্ষে ইউক্রেনকে সমর্থন দিয়ে বিশ্বব্যাপী আলোচনায় আসেন। এছাড়া তার দেশ ৩১তম সদস্য হিসেবে ন্যাটোর অন্তর্ভূক্ত হয়েছে, যা তিনি প্রত্যক্ষ করেছেন।
সানা মারিন এর উদ্ধৃতি দিয়ে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, “আমার এখন অন্যত্র বিচরণ করার সময়, আমি এখন নতুন পদেক্ষপ নিতে আগ্রহী। কারণ আমি বিশ্বাস করি এ পদক্ষেপ পুরো ফিনল্যান্ডবাসীকে উপকৃত করবে”।
গত এপ্রিলে ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর পরই ইউরোপের এ দেশটি ভয়ের মধ্যে ছিল। পরে তারা ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নেয়।
রাজনীতিকে বিদায় জানিয়ে তিনি এখন টনি ব্লেয়ারের অলাভজনক প্রতিষ্ঠানে যোগ দিবেন। এখানে তিনি বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ পাবেন।
তার ব্যক্তিগত জীবনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তবে ২০২২ সালের আগস্টে একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর তিনি ক্ষমা চেয়েছিলেন। ওই সময়ে তিনি সরকারি ছুটি কাটাতে গিয়ে এক নারীকে চুমু খান এবং একটি টপলেস ছবি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
ছবির পাশাপাশি একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে তাকে নাচতেও দেখা যায়।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






