আরও এক ইতিহাসের সামনে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১০ মার্চ ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
আরও এক ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের নারী ফুটবলারদের সামনে। সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাঘিনীরা।
রোববার (১০ মার্চ) নেপালের আনফা স্পোর্টস কমপ্লেক্সে বিকেল সোয়া তিনটায় শুরু হবে ম্যাচটি।
গত বছরে সাফ অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল অতিথি দল রাশিয়া। এবার অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরির সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে সাফ। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে মোট ৫ আসরে সর্বোচ্চ দুবার শিরোপা জয় করেছে ভারত। অন্যদিকে একবার করে শিরোপার স্বাদ পেয়েছে বাংলাদেশ, রাশিয়া ও নেপাল। তাই বাংলাদেশের কিশোরীদের সামনে সুযোগ ভারতকে ছুঁয়ে ফেলার।
টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। এর আগে, গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৩-১ গোলের দারুণ এক জয় পেয়েছিল তারা। এ ছাড়া প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারায় বাংলাদেশ।
ভুটানের বিপক্ষেও ৬-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলার মেয়েরা। তাই ফাইনালের আগে আত্মবিশ্বাসী সাইফুল বারী টিটুর শিষ্যরা।
বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাসের মন্তব্য, আমাদের টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে ফিরে যাওয়া।
বাংলাদেশের প্রত্যাশা নিয়ে টিটুর ভাষ্য, ফাইনাল একটাই ম্যাচ। জিতলেই চ্যাম্পিয়ন। মেয়েদের আসলে সেভাবেই তৈরি করা যে এটা ফাইনাল, জিতলেই তোমরা চ্যাম্পিয়ন, ট্রফি নিয়ে বাড়ি ফিরতে পারবে। এখন আর মাঠের কাজ করা বিষয় নয়, মূল হচ্ছে ওদেরকে অনুপ্রাণিত করা।
হেড কোচ যোগ করেন, ছোট দেশ হয়েও আমরা তাদের সঙ্গে লড়াই করছি, এটাই হচ্ছে আমাদের অর্জন। ফাইনালে আমরা স্বাভাবিক খেলাটা খেলব, তবে আমাদের সেরা এফোর্ট দিতে হবে।
অন্যদিকে ভারতের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নেওয়া। সেই সঙ্গে তৃতীয় শিরোপার খোঁজে মাঠে নামবে ২০১৯ সালের চ্যাম্পিয়নরা।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







