আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ২১ মে ২০২১ শুক্রবার
আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে
খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হলেও আরও কিছু স্বাস্থ্যগত জটিলতা রয়েছে। আর এ কারণে খুব শিগগিরই হাসপাতাল থেকে বাসায় ফেরা হচ্ছে না তার। আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে এই নেত্রীকে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল এক চিকিৎসক বলছেন, তাকে দ্রুত সুস্থ করতে তুলতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। এদিকে বেগম জিয়ার বাড়ি ফেরার প্রতীক্ষায় দলীয় নেতাকর্মীরা।
শীর্ষ নেতারা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরলে দলের সাংগঠনিক অবস্থা মজবুতের পাশাপাশি আন্দোলনের দিকনির্দেশনা দেবেন বিএনপি চেয়ারপারসন।
করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তিন সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। এ মাসের শুরুর দিকে শ্বাসকষ্টের কারণে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন জানানো হলেও আইনি বাধ্যবাধকতায় তা আটকে যায়।
পরবর্তীতে ধীরে ধীরে শ্বাসকষ্ট কমে যাওয়ার সঙ্গে বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। এ অবস্থায় তাকে কবে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া এ নিয়ে শুরু হয়েছে আলাপ-আলোচনা।
সম্প্রতি তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ড গুরুত্বসহকারে বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এই চিকিৎসা কার্যক্রম দীর্ঘমেয়াদি বলে উল্লেখ করেন তিনি।
এজেডএম জাহিদ হোসেন বলেন, তার বয়সীদের করোনা-পরবর্তী শারীরিক অবস্থা কেমন হতে পারে তা ধারণা করা অনেক কঠিন বিষয়।
এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক বিষয়টি পরিষ্কার করে বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যগত বেশকিছু জটিলতা থাকায় এখনই তিনি হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন না।
গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। পরে ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


