আরিয়ানের বান্ধবী মুনমুনও গ্রেপ্তার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকে মিডিয়ার শিরোনামে শাহরুখপুত্র আরিয়ান খান। আসছে একের পর এক নতুন তথ্য। এবার জানা গেল তার সঙ্গে মাদক নেওয়ার অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ওই আটজনের মধ্য থেকে বারবার উঠে আসছে একটি নাম- মুনমুন ধামেচা। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, তার কাছ থেকে মাদক পাওয়া গেছে। স্যানিটারি প্যাডে মাদক লুকিয়ে রেখেছিলেন তিনি।
কিন্তু প্রশ্ন হলো কে এই মুনমুন? যাকে নিয়ে এখন চর্চা চলছে সবখানে। খোঁজ নিয়ে জানা যায়, তিনি সদ্য গ্রেপ্তার হওয়া শাহরুখ খানের পুত্র আরিয়ানের ঘনিষ্ঠ বান্ধবী। ২৩ বছর বয়সী মুনমুন পেশায় একজন মডেল। মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা ধনী ব্যবসায়িক পরিবারের মেয়ে তিনি। বিভিন্ন পার্টিতে পরিচিত মুখ মুনমুন। বিভিন্ন সেলিব্রেটির সঙ্গে তার ছবিও রয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়।
ইনস্টাগ্রামেও জনপ্রিয় মুখ মুনমুন। সেখানে তার ফলোয়ারের সংখ্যা ১০ হাজারের বেশি। মুনমুনের মা গত বছর মারা যান। তার বাবার মৃত্যু হয়েছে আগেই। মুনমুনের এক ভাই রয়েছে, তিনি দিল্লি থাকেন। প্রাথমিক পড়াশোনা মধ্যপ্রদেশের সাগরে হলেও পরে মুনমুন পরে ভোপালে চলে আসেন। গত ছয় বছর ধরে দিল্লি বসবাস করছিলেন এই মডেল। মডেলিংয়ের সূত্র ধরে শাহরুখ-তনয়ের সঙ্গে তার বন্ধুত্ব।
উল্লেখ্য, আরিয়ানের পাশাপাশি মাদক পাওয়া গেছে আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্টের কাছেও। এনসিবির মতে, আরিয়ান-আরবাজের বন্ধুত্ব প্রায় ১৫ বছরের। দুজনই মাদকে আসক্ত। গত ৩ অক্টোবর রাতে গোয়াগামী প্রমোদতরীতে আরিয়ান, মুনমুন, আরবাজ ছাড়াও ইসমিত সিং, মোহক জয়সওয়াল, গোমিত চোপড়া, নুপূর সারিকা ও বিক্রান্ত চোকারকে গ্রেপ্তার করে এনসিবি। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক রোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










