আর্জেন্টিনা আসছে না বাংলাদেশে
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। নারী কাবাডি বিশ্বকাপের এই আসরে অংশগ্রহণের কথা ছিল আর্জেন্টিনার। শেষ মুহূর্তে আর্জেন্টিনা এই আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা জেনেছি আর্জেন্টিনা নারী বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। স্বাগতিক হিসেবে আমরা স্থানীয় আবাসন ও অন্য সুযোগ-সুবিধা প্রদান করছি। যাতায়াতের বিষয়টি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের। হয়তো নারী বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আন্তর্জতিক কাবাডি ফেডারেশন ও আর্জেন্টিনার মধ্যে কোনো কিছু হয়েছে। এর বাইরে আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই।’
আর্জেন্টিনা না আসায় এখন সফরকারী দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি। ফেডারেশনের তথ্য ইতোমধ্যে জাঞ্জিবার ঢাকায় এসেছে। আজ রাতে আসবে আরও দু'টি দেশ। স্বাগতিক বাংলাদেশ ছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চাইনিজ তাইপে,জার্মানি, হল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। আর্জেন্টিনা এবার ঢাকায় বিশ্বকাপে না আসলেও কাবাডি ফেডারেশনের আমন্ত্রণমূলক টুর্নামেন্টে আর্জেন্টিনার পুরুষ কাবাডি দল এসেছিল।
মাস খানেক আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশন ১৫ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরুর সময়সূচি জানিয়েছিল। আজ প্রেস বিজ্ঞপ্তিতে অবশ্য দুই দিন পিছিয়ে ১৭ নভেম্বর টুর্নামেন্ট শুরুর তারিখ দিয়েছে। কাবাডির মূল ভেন্যু পল্টনস্থ কাবাডি স্টেডিয়াম। বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







