আর্জেন্টিনা নারী দল ঢাকায় এলে থাকা-খাওয়া দেবে বাফুফে
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১০ পিএম, ৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরন
আর্জেন্টিনা নারী দল বাংলাদেশে আসার কথা অনেক দিন আগেই জানিয়েছিল বাফুফে। জাতীয় নির্বাচনের কারণে বিষয়টি এগোয়নি। নির্বাচন শেষ হলে আবার আলোচনা শুরু হবে।
এদিকে সমস্যা হচ্ছে—বাফুফে আর্জেন্টিনার নারী দলের সব খরচ বহন করতে পারবে না। বাফুফে কাছে অত বাজেট নাই। স্পন্সর প্রতিষ্ঠান সংগ্রহ করে খরচ করা হবে।
ঢাকায় একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাফুফের প্রাথমিক কথা হয়েছে। তারা জানতে চেয়েছিল বাফুফে কী কী করতে পারবে। আর বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরন তাদের জানিয়েছেন আর্জেন্টিনা নারী দল ঢাকায় খেলতে এলে বাফুফে শুধু তাদের ঢাকায় থাকা এবং খাওয়ার খরচ বহন করতে পারবে।
আর্জেন্টিনার মেয়েদের থাকার জন্য একটি পাঁচ তারকা হোটেলের নাম দিয়েছে বাফুফে।
কিরণ বলেন, ‘আর্জেন্টিনাকে আমরা অন্য কোনো খরচ দিতে পারব না। স্পন্সর প্রতিষ্ঠান অন্যান্য বিষয় দেখবে। বিমান টিকিট থেকে শুরু করে যদি আরও কিছু প্রয়োজন হয় সেটি ঐ প্রতিষ্ঠান করবে।’
আর্জেন্টিনা নারী ফুটবল দল বাংলাদেশে কয়টি ম্যাচ খেলবে—সেটি নিয়ে কিরণ বলেন, ‘যদি আর্জেন্টিনার আসা হয় তাহলে দুটা ম্যাচ খেলবে।’
প্রতিপক্ষ প্রসঙ্গে তিনি জানিয়েছেন বাংলাদেশের নারী সিনিয়র দল খেলবে।’
এই মুহূর্তে ফিফার র্যাংকিংয়ে আর্জেন্টিনা ৩১ নম্বরে আর বাংলাদেশ ১৪০ নম্বরে। পার্থক্য অনেক হলেও বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে কঠিন পথে হাঁটতে চায় বাফুফে।
সামনে সাফ চ্যাম্পিয়নশিপ। এবছরই নারী সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ধরে নেওয়া হচ্ছে এবার বাংলাদেশে হতে পারে নারী সাফ। এখনো ভেন্যু চূড়ান্ত না হলেও কোন দেশে হবে—সেটি ঘোষণা করেনি ঢাকায় অবস্থিত সাফ কার্যালয়।
আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ। ট্রফি ধরে রাখতে এখনই উদ্যোগ নিতে যাচ্ছে বাফুফে। সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ঘরের ট্রফি ঘরে রাখতে বাফুফে চায় কঠিন দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











