আর্জেন্টিনার হারের দিনে ফ্রান্সের জয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
সাইড পোস্টে লেগে জালে জড়াল বল। কিলিয়ান এমবাপ্পে ফটোগ্রাফারদের সামনে গিয়ে সতীর্থদের সঙ্গে লাফিয়ে বুক মেলালেন। অনেকটা বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাশকিন সেলিব্রেশন। নিজে গোল করার মিনিট কয়েক পর আরেক গোল। এবার যোগানদাতা এমবাপে। বাঁ প্রান্ত থেকে করা পিএসজি ফরোয়ার্ডের ক্রসে জিরুডের হেড। ফ্রান্স ৪- অস্ট্রেলিয়া ১। ম্যাচের বাকি সময় ছিল শুধু আনুষ্ঠানিকতা।
আজ কাতার বিশ্বকাপের তৃতীয় দিন। দিনের শুরুটা হয়েছিল দুই বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হারের মধ্য দিয়ে। দিনের শেষ ম্যাচে বর্তমান ফ্রান্সের শুরুটাও ছিল শঙ্কার মধ্যে। ৯ মিনিটে ক্রেইগ গুডউইনের গোলে লিড পায় অস্ট্রেলিয়া।
এই গোলের পর বিশ্বকাপে আরেকটি চমকের অপেক্ষা বাড়ছিল। দিদিয়ের দেশমের ফ্রান্স অবশ্য ম্যাচে ফিরেছে ১৮ মিনিট পরেই। কর্ণার থেকে থিও হার্নান্দেজের বাড়ানো বল হেডে গোল করেন র্যাবিয়ট। সমতায় ফেরার পর অস্ট্রেলিয়ার উপর চেপে বসে ফ্রান্স। নয় মিনিট পর র্যাবিয়টের অ্যাসিস্টে গোল করেন জিরুড। প্রথমার্ধের ইনজুরি সময়ে অস্ট্রেলিয়ার ম্যাচে ফেরার সুযোগ ছিল। বাধা হয়ে দাড়ায় সাইডপোস্ট।
দ্বিতীয়ার্ধে আর অস্ট্রেলিয়া ম্যাচে ফিরতে পারেনি। এই অর্ধে ঝলক দেখিয়েছেন এমবাপে। বাঁ প্রান্ত দিয়ে ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত রেখেছেন সব সময়। অস্ট্রেলিয়ার সুঠামদেহী ডিফেন্ডাররা ফ্রান্সের ফরোয়ার্ডদের শারীরিকভাবে প্রতিহত করলেও টেকনিকে পরাস্ত হয়েছেন বারবার।
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক



