ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৫:০৯:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

আর্শীবাদ অনুষ্ঠান সারলেন ভিকি-ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডিসেম্বর মাসেই ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। বলিউডের এই দুই স্টারও এখন ব্যস্ত তাদের নতুন বাড়ি নিয়ে। সূত্রের খবর, চুপিসারে নাকি আর্শীবাদ অনুষ্ঠানও সেরে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা। যদিও এই দুই তারকা এখন পর্যন্ত কিছুই স্বীকার করেননি।
সোমবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক কবীর খানের বাড়িতে দীপাবলির রাতে আশীর্বাদ সেরেছেন ক্যাটরিনা ও ভিকি। ‘নিউইয়র্ক’ ও ‘এক থা টাইগার’ সিনেমার কারণে এই পরিচালকের সঙ্গে ভালো সম্পর্ক ক্যাটরিনার। নিজের বড় ভাইয়ের মতো দেখেন তাকে।

খবরে আরও বলা হয়, মিডিয়ার চোখ এড়াতেই এই পরিচালকের বাড়িতেই আশীর্বাদ অনুষ্ঠান করেছেন। ক্যাটরিনার পক্ষ থেকে তার মা সুজান টারকোটে, বোন ইসাবেলা কাইফ সেখানে ছিলেন। ভিকির বাবা-মা শ্যাম ও বীণা কৌশলও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আগামী ডিসেম্বরের মাঝামাঝি রাজস্থানের সওয়াই মাধুপুরের এক হেরিটেজ রিসোর্টে এই জুটির বিয়েয় অনুষ্ঠান হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।