আলিফ আলাউদ্দিনের দুটো কিডনির ৮০ ভাগ অকেজো
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
কণ্ঠশিল্পী ও উপস্থাপক আলিফ আলাউদ্দিনের দুটো কিডনিই প্রায় ৮০ ভাগ অকেজো হয়ে গেছে। ১০ বছর ধরে পলিসিস্টিক কিডনি রোগে আক্রান্ত তিনি। এতোদিন খবরটি পরিবারের বাাইরে প্রকাশ করেননি। দ্রুত সময়ের মধ্যে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আলিফ ও তার পরিবারের সদস্যরা এখন সেই প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে আলিফ আলাউদ্দিন বলেন, এই দশটা বছর পরিবারের সদস্যদের বাইরে কাউকে বলিনি। চেষ্টা করেছি সবসময় হাসিমুখে থাকতে। কিন্তু দিন দিন যেদিকে যাচ্ছি তাতে আর লুকোতে পারলাম না। কিডনি প্রতিস্থাপন করা ছাড়া এখন আর বিকল্প পথ নেই। এরইমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়েছে।
আলিফ আলাউদ্দিনের অসুস্থের কথা প্রথম প্রকাশ করেন উপস্থাপন আনজাম মাসুদ। তিনি বলেন, আলিফ মানসিকভাবে খুব শক্তিশালী। মনের জোরেই রোগটির সঙ্গে লড়াই করছেন তিনি। যে কারণে তার দুটো কিডনির ৮০ শতাংশ ড্যামেজ হওয়ার পরও এতোদিন বিষয়টি আমরা জানতে পারলাম না।
আনজাম মাসুদ জানান, আলিফের এই অসুখের চিকিৎসা প্রক্রিয়া বেশ দীর্ঘ। কিডনি প্রতিস্থাপনের বিষয়টিও বেশ জটিল ও ব্যয়সাপেক্ষ। তবে কিডনি প্রতিস্থাপনের জন্য পরিবার থেকে সিদ্ধান্ত হয়েছে। তার আগ পর্যন্ত ডায়ালাইসিস চলবে। সঙ্গে কিডনি ডোনারসহ আনুষঙ্গিক প্রস্তুতিও চলবে। যেটির জন্য আরো দুই মাস সময় লাগবে।
আলিফ আলাউদ্দিন এখন নিজ বাসাতেই আছেন। তিনি বলেন, আমি আমার ছোট্ট মেয়েটার জন্যে আরো কিছু দিন বাঁচতে চাই।
একই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আলিফ আলাউদ্দীনের মা বিশিষ্ট কণ্ঠশিল্পী সালমা সুলতানা। তার বাবা প্রখ্যাত সংগীত পরিচালক আলাউদ্দিন আলীও লম্বা সময় ধরে যুদ্ধ করছেন ক্যান্সারের সঙ্গে।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











