পরীমণির এক শৈশবের মুগ্ধতা শাবনূর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ২২ এপ্রিল ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রের সাড়াজাগানো নায়িকা শাবনূর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী অভিনয় থেকে দূরে আছেন বহুদিন হলো। দুই যুগের বর্ণিল ক্যারিয়ার তার। অভিনয় করেছেন প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে। তবে দীর্ঘ সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তিনি। সম্প্রতি একটি সিনেমা করার জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এই নায়িকা।
এদিকে ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার নায়িকা পরীমণি। সন্তান, সংসার আর নতুন নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার।
শুক্রবার (১৯ এপ্রিল) এফডিসিতে ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। যেখানে তারকাদের হাট বসেছিল। এই নির্বাচনকে ঘিরে নতুন পুরনোদের মিলনমেলায় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে গেল কয়েক বছর ধরে যাদের এফডিসিতে দেখা যায়নি, এদিন তারাও উপস্থিত হয়েছিলেন ভোট দিতে কিংবা পছন্দের প্রার্থীর হয়ে ভোট চাইতে। তাদেরই একজন চিত্রনায়িকা শাবনূর।
বহুদিন পরে শিল্পী সমিতির নির্বাচনে দেখা মিলেছে তার। যেখানে তাকে পেয়ে খুশি হয়েছেন বর্তমান প্রজন্মের অভিনয়শিল্পীরা। বিশেষ করে চিত্রনায়িকা নায়িকা পরীমণি যেন একটু বেশিই উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাবনূরকে কাছে পেয়ে।
শাবনূরের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচন দিনের বেশ কিছু স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরী। যেখানে ফুটে উঠেছে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের চিত্র ও উচ্ছ্বাসের কথা।
ছবিগুলো প্রকাশ করে শাবনূরকে শৈশবের মুগ্ধতা আখ্যা দিয়ে পরী লিখেছেন, একজন শাবনূর। একজন সুপারস্টার। এক শৈশবের মুগ্ধতা। একজন সুন্দর মনের মানুষ। একটা ভালোবাসা।
প্রসঙ্গত, এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। দুই বছরের জন্য এই নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











