ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৮:২০:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

আলোচনায় কিয়ারার শরীরে আঁকা ‘একলা চলে রে’ ট্যাটু

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবার রবীন্দ্রনাথের গানের লাইনকে ট্যাটু করে বুকে লিখতে দেখা গেল বলিউউ অভিনেত্রী কিয়ারা আদভানিকে। যদিও তাতে বিকৃত করে কিছু লেখা হয়নি। তবুও সম্প্রতি, কিয়ারার এই ট্যাটুই আলোচনার বিষয় হয়ে উঠেছে।

তবে কিয়ারা এই ট্যাটুটি করেছেন তার নেটফ্লিক্সের সিরিজ ‘গিলটি’র জন্য। এই ওয়েব সিরিজে কিয়ারাকে একটি মিউজিক ব্যান্ড-এর সদস্য হিসাবে দেখা গিয়েছে। ইতিমধ্যেই নেটফ্লিক্সে অনেকেই এই সিরিজটি দেখছেন। যে ওয়েব সিরিজের বিষয়বস্তুকে উঠে এসেছে #MeToo।

আপাতত এই ওয়েব সিরিজটির গল্প একটি ধর্ষণের ঘটনা ঘিরে এগিয়ে চলেছে। যদিও ‘গিলটি’র গল্প শেষপর্যন্ত কোনদিকে এগোবে তা ওয়েবসিরিজটি পুরো দেখার পরই জানা যাবে। তবে আপাতত সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে কিয়ারা আডবাণীর এই ‘একলা চলে রে’ ট্যাটু।

‘গিলটি’র পরিচালক রুচি নারেইন কিয়ারার বুকে এই ‘একলা চলো রে’ ট্যাটুটি ব্যবহার করেছেন গল্পের স্বার্থেই। তা অবশ্য আপনারা ওয়েবসিরিজটি দেখলেই বুঝতে পারবেন।

যদিও এই ট্যাটু সাময়িক ভাবে গল্পের প্রয়োজনেই এঁকেছেন অভিনেত্রী।

-জেডসি