ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৬:৪৭:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

‘আলো’র জন্য সম্মাননা পেলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী

দেশের এ সময়ের জনপ্রিয় নাট্যঅভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মন জয় করেছেন। জনপ্রিয়তার শীর্ষে এখন মেহজাবীনের অবস্থান। প্রতিবারের মতো এবছর ঈদেও আলোচিত বেশ কিছু নাটকে পাওয়া গেছে তার ভার্সেটাইল অভিনয় প্রতিভার পরিচয়।

অভিনয়ের পাশাপাশি এবার রোজার ঈদে আরটিভিতে প্রচার হয় মেহজাবীনের লেখা নাটক ‘আলো’। এটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। আর এই নাটকের জন্য বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেলেন মেহজাবীন চৌধুরী।

তিনি বলেন, ‘পুলিশের পেশায় নিয়োজিত নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান থেকে গত ঈদে প্রচারিত ‘আলো’ নাটকটি আমি লিখেছিলাম। তখনো ভাবিনি, নাটকটি সাধারণ দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি যাদের জন্য লেখা, তাদের মনকেও এভাবে স্পর্শ করবে।’

এই অভিনেত্রী বলেন, ‘কৃতজ্ঞতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে। আপনারা যেভাবে ‘আলো’ নাটকটিকে সম্মান জানিয়ে পুরস্কৃত করলেন, আমরা অভিভূত। ধন্যবাদ মনিরুল ইসলাম স্যারকে (স্পেশাল ব্রাঞ্চ প্রধান), আমাদের এই ছোট্ট উদ্যোগকে এতটা ভালোবাসা দেয়ার জন্য। ধন্যবাদ আমেনা বেগম স্যারকে আমাদের আমন্ত্রণ জানিয়ে অনেক বেশি অনুপ্রেরণা দেয়ার জন্য।’

এছাড়াও এই অভিনেত্রী ধন্যবাদ জানান, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক’র সকল সদস্যদের। শুধু তাই নয়, নাটকের সঙ্গে জড়িত থাকা সকল কলাকুশলিদের ধন্যবাদ দিতেও ভুলেননি মেহজাবীন চৌধুরী।