আশফাক নিপুনের ‘জিম্মি’তে জয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ১৫ মার্চ ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
আসন্ন ঈদে ওটিটি এবং প্রেক্ষাগৃহ মিলে মুক্তি পাচ্ছে এক ডজন ছবি। ঈদকে সামনে রেখে শুরু হয়েছে সিনেমাগুলোর প্রমোশন। অন্তর্জালে একে একে প্রকাশিত হচ্ছে ছবির পোস্টার, গান এবং ট্রেলার। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে শাকিব খান, আফরান নিশো ও সিয়ামের ছবির টিজার। এবার সেই তালিকায় যুক্ত হলেন জয়া আহসান।
জয়া অভিনীত সিনেমা ছাড়া ঈদ কল্পনা অসম্ভাব। ভক্তদের কাছে ‘এভারগ্রিন’ তকমা পাওয়া এ অভিনেত্রী এবার নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ওয়েব সিরিজ ‘জিম্মি’ দিয়ে হাজির হচ্ছেন ওটিটির পর্দায়। ওয়েব সিরিজে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে।
জয়া আহসান বহু বছর ধরে নাটক-সিনেমাতে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। অভিনয়ে অত্যন্ত চুজি এই নায়িকা গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তার গল্প, চরিত্র ও পরিচালক এই তিনটি বিষয় খেয়াল করি। জিম্মি-র ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। সেই সাথে ওয়েব সিরিজের শুরুটা করছি হইচই-এর সাথে। সব মিলিয়ে বিষয়টা বেশ রোমাঞ্চের।’
‘মহানগর’সিরিজ দিয়ে দর্শকপ্রিয়তা অর্জান করেছেন নির্মাতা আশফাক নিপুণ। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজি নিয়ে উচ্ছ্বসিত তিনি।
নিপুণ বলেন,‘জিম্মি’ওয়েব সিরিজে নতুন গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে।’
জয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে নির্মাতা বলেন, ‘জয়া আহসান পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।’
বলে রাখা ভালো, ২৮ মার্চ ‘জিম্মি’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







