ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৭:১৮:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

আশা পূরণে ব্যর্থ মাবিয়া

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশবাসী তথা ক্রীড়ামোদীদের আশা পূরণে ব্যর্থ হলেন  দেশ সেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। আশা পুরণে ব্যর্থ, এমনকি স্ন্যাচেও নিজের সেরা ওজন উঠাতে ব্যর্থ হয়েছেন এই নারী ভারোত্তোলক। 
আজ  বার্মিংহামের ন্যাশনাল এক্সিভিশন সেন্টারের এক নম্বর হলে স্ন্যাচে ৭৮ কেজি তোলেন মাবিয়া। ৬৪ কেজি ওজন শ্রেণীতে তার সেরা ৮০ কেজি। তবে ক্লিন এন্ড জার্কে নিজের সেরাটা ধরে রেখেছেন এসএ গেমসে জোড়া স্বর্ণ জয়ী এই ভারোত্তোলক। ক্লিন এন্ড জার্কে ১০৩ কেজি উঠিয়েছেন তিনি। সবমিলিয়ে ১৮১ কেজি ওজন তুলে আসরের ১২ ভারোত্তোলকের  মধ্যে ৫ম হয়েছেন মাবিয়া। এর আগে সবশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে ১৮৩ কেজি তুলেছিলেন দেশ সেরা এই ভারোত্তোলক।