আশুলিয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে বৃষ্টি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী আসাদুল ইসলাম।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে বৃষ্টি আক্তার নামের গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। স্বামী-স্ত্রী দুজনেই পোশাক শ্রমিক ছিলেন।
পলাতক আসাদুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ফেরী নারায়ণপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। অপরদিকে নিহত বৃষ্টি আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার তালজাঙ্গা গ্রামের আবুল কাশেমের মেয়ে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দরজা বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত বৃষ্টির মামা মোস্তাফিজুর রহমান বলেন, সকালে বৃষ্টির খালা আসমা বেগমকে ফোন করে আসাদুল জানায়, বৃষ্টি অসুস্থ হয়ে মারা গেছে। আপনারা তাকে নিয়ে যান। এই বলে ফোন কেটে বন্ধ করে দেয়। পরে আমরা খুঁজতে খুঁজতে এখানে তাদের ঠিকানা পাই। এসে জানতে পারি বৃষ্টিকে হত্যা করেছে আসাদুল।
তিনি আরো বলেন, বৃষ্টির এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে বর্তমান স্বামী তাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। আবার আসাদুল পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে এতে প্রতিবাদ করে বৃষ্টি। এইসব ক্ষোভ থেকে বৃষ্টিকে হত্যা করেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তানিম হোসেন বলেন, নিহতের মরদেহ বিছানার ওপর পেয়েছি। ঘরে বাইরে থেকে দরজা বন্ধ ছিলো। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী তাকে হত্যা করে পালিয়েছে।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন







