আশুলিয়ায় নারীর খণ্ডিত লাশ উদ্ধার, দোষীদের শাস্তি দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
রাজধানীর আশুলিয়ার কাঠগড়া চৌড়াস্তা এলাকার রাস্তার পাশে দুটি পরিত্যক্ত কার্টুনের ভিতর থেকে মাথাবিহীন এক নারীর খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
রবিবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
৬ অক্টোবরের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বরাতে বলা হয়,রাজধানীর আশুলিয়ার কাঠগড়া চৌড়াস্তা এলাকার রাস্তার পাশে দুটি পরিত্যক্ত কার্টুনের ভিতর থেকে এক নারীর মাথাবিহীন খন্ডিত লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায়, নিহত নারী লাভনী আক্তার নরসিংদীর পলাশ উপজেলার মো. হাজিবরের মেয়ে। নিহত নারী তার স্বামী ওমর ফারুকের সাথে গাজীপুরের কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ৩ অক্টোবর (বৃহস্পতিবার) পুলিশ আশুলিয়ার বিশমাইল জিরাবো সড়কের কাঠগড়া চৌরাস্তা এলাকা থেকে দুটি কার্টুনে মস্তকবিহীন খন্ডিত তিন টুকরা লাশ উদ্ধার করে।
বর্তমানে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে নারী ও কন্যাদের প্রতি সহিংসতার ঘটনা বাড়ছে। সারাদেশে বিভিন্ন অঞ্চলে নারী ও কন্যারা নির্মম ও নৃশংস সহিংসতা ও হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলো নারীর স্বাভাবিক জীবন চলাচলের পথে নিরাপত্তা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।
সংগঠনটি এ নৃশংস হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। নারী এবং কন্যার প্রতি সহিংসতার ঘটনা দেশের নারীদের অবস্থান এবং নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধিকতর গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আশু কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পাশাপাশি কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলার আহ্বান জানানো হয়েছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


