আহত এমপি জাকিয়া হাসপাতালে: ১৯ আইনজীবীর নামে মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুগ্রুপের সংঘর্ষের প্রায় ৩০ ঘণ্টা পর হাসপাতালে ভর্তি হয়েছেন সমিতির সদস্য ও সংরক্ষিত আসনের নারী এমপি জাকিয়া তাবাসসুম জুই।
শুক্রবার শুক্রবার (০৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন আহত আইনজীবী সারওয়ার আহমেদ বাবু।
মামলায় আসামি করা হয়েছে- সমিতির সভাপতি অ্যাড.মাজহারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শামসুর রহমান পারভেজ, হযরত আলী বেলাল, খয়রাত আলী, মাহফুজুর রহমান বিপুল, মাহফুজ আলী, কবির বিন গোলাম চার্লি, অনিমেষ চন্দ্র রায়, সিফাত রহমান লিমন, আলাল, হেলাল ফারুক, শাওন, আকবর, রাজা, নবী, রবিউল ইসলাম রবি, খোকনসহ ১৯ জনকে।
শুক্রবার দিবাগত রাত ১২টায় এমপিকে দেখতে হাসপাতালে যান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় তিনি জানান, গত বৃহস্পতিবার আইনজীবী সমিতির সামনে সংঘর্ষের ঘটনায় তিনি মাথায় আঘাত পেয়েছেন। সে সময় তিনি বিষয়টি টের না পেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণা বেড়ে যায়। প্রচণ্ড ব্যথা সহ্য করতে না পেরে তিনি হাতপাতালে ভর্তি হন।
দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ সোহেল রানা জানান, শারীরিক অসুস্থতা অনুভব করায় তিনি নিজেই হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ব্যাপারে মেডিকেল বোর্ড গঠন করে বিস্তারিত জানা যাবে।
কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন জানান, সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি করেছেন আইনজীবী সারওয়ার আহমেদ বাবু।
উল্লেখ্য, নয়টি এজেন্ডা নিয়ে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাধারণ সভা শুরু হয়।
এর পরই সমিতির সাবেক কমিটির নেতারা সভা বন্ধ করতে বললে একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ১৫ জন আহত হন।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






