আহত শিক্ষার্থীদের পাশে দীপিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৩ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) নির্যাতিত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর কারণে সোশ্যাল মিডিয়ায় বিজেপির গেরুয়া শিবিরের আক্রমণের মুখে পড়েছেন বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন।
আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাবরমতী হলের বাইরে টি পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যায় জেএনইউ সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক সংগঠনের প্রতিবাদসভা ছিল। ছাত্র সংসদের আহত নেত্রী ঐশী ঘোষসহ প্রতিবাদী ছাত্রছাত্রীরাও ছিলেন। ছিলেন কানহাইয়া কুমার। কানহাইয়া যখন আজাদির স্লোগান তুলছিলেন, তাদের সবার পাশেই দাঁড়িয়েছিলেন দীপিকা।
ঐশীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তিনি কোনও বক্তৃতা করবেন না। শুধু ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিতেই এসেছেন।
পরে ঐশীর ফেসবুক পেজে সেই ছবি দিয়ে লেখা হয়, ‘প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলুন।’
একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানুষ যে নির্ভয়ে বেরিয়ে এসে নিজের মত প্রকাশ করছেন, সেটা খুব ইতিবাচক।’
এর ফলে, গেরুয়া শিবির থেকে পাল্টা আক্রমণও শুরু হয়ে গিয়েছে।দিল্লি বিজেপির মুখপাত্র তেজিন্দার পাল সিংহ বগ্গা ইতিমধ্যে ‘টুকরে টুকরে গ্যাং’-এর সমর্থনে দাঁড়ানোর ‘অপরাধে’ দীপিকার সমস্ত ছবি বয়কট করার ডাক দিয়েছেন।টুইটারে বিজেপির নেতাকর্মীরা সমস্বরে তাতে গলা মিলিয়েছেন।
তবে বয়কট আহ্বান নিয়ে দীপিকা কোনো প্রতিক্রিয়া এখনও জানাননি।
প্রসঙ্গত, দীপিকা এর আগে ‘পদ্মাবতী’ ছবি ঘিরে করণী সেনার রোষে পড়েছিলেন। সে সময় তার নাক কেটে নেয়ার হুমকি দেয়া হয়েছিল, ছবি বয়কটের ডাক দেয়া হয়েছিল।
উল্লেখ্য, গত রবিবার রাতে নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় মুখোশধারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষক-শিক্ষার্থী আহত হন।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











