আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ল টাইগ্রেসরা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২০ পিএম, ২৭ নভেম্বর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছে বাঘিনীরা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সফরকারীদের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন ফারজানা হক-শারমিন আক্তাররা। ৪ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি শারমিন। তার ৯৬ রানের ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন মিলে উদ্বোধনী জুটিতেই তোলেন ৫৯ রান। ৩৮ রান করে মুর্শিদা আউট হলেও ফারজানা পেয়েছেন ফিফটির দেখা। টাইগার এই ওপেনার শেষ পর্যন্ত আউট হয়েছেন ৬৮ রান করে।
আউট হওয়ার আগে শারমিন আক্তারের সঙ্গে ১০৪ রানের বড় এক জুটি গড়েছিলেন ফারজানা। এ দুজনের জুটিতেই বড় সংগ্রহের দিকে এগিয়েছে বাংলাদেশ। দলীয় ১৬৩ রানে ফারজানা ফিরলেও সেঞ্চুরির পথে ছিলেন শারমিন। তবে শেষ পর্যন্ত শতকের দেখা পাননি তিনি। ব্যক্তিগত ৯৬ রানে তিনি আউট হন। এর আগে আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
শারমিনের ৯৬ রানের ইনিংসের সুবাদেই ৪ উইকেটে ২৫২ রানের দেখা পেয়েছে বাংলাদেশ। একদিনের ক্রিকেটে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড এটি। এর আগে এ রেকর্ড ছিল ২৫০ রানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে গত বছরের ডিসেম্বরে ২৫০ রান করেছিল টাইগ্রেসরা।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





