আয়ারল্যান্ডকে চমকে দিয়ে ঐতিহাসিক জয় কানাডার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৮ জুন ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার খেলতে নেমে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল কানাডা। চলতি বিশ্বকাপের নবম আসরে ‘এ’ গ্রুপের ম্যাচে গতরাতে কানাডা ১২ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।
নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৭ উইকেটে হেরেছিলো কানাডা। পক্ষান্তরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিলো আইরিশরা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৩ রানে ৪ উইকেট হারায় কানাডা। পঞ্চম উইকেটে ৬৩ বলে ৭৫ রানের জুটি গড়ে কানাডাকে লড়াইয়ে ফেরান নিকোলাস কার্টন ও শ্রেয়াস মোভা। দলীয় ১২৮ রানে ১৯তম ওভারে বিচ্ছিন্ন হন তারা।
হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন কার্টন ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে ৪৯ রান করেন। ৩টি চারে ৩৬ বলে ৩৭ রান করেন মোভা। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৭ রানে পুঁজি পায় কানাডা। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেটে ১৯৪ রান করেছিলো কানাডা। আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়ং ও ব্যারি ম্যাককার্থি ২টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে কানাডার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড। সপ্তম উইকেটে ৪১ বলে ৬২ রানের জুটিতে আইরিশদের ম্যাচে টিকিয়ে রাখেন জিওর্জি ডকরেল ও মার্ক অ্যাডায়ার। শেষ ওভারে ১৭ রানের প্রয়োজন পড়লে, ১ উইকেট হারিয়ে ৪ রানের বেশি নিতে পারেননি আয়ারল্যান্ড। ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান করে তারা।
২টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩০ রান করেন ডকরেল। ৩টি চার ও ১টি ছক্কায় ২৪ বলে ৩৪ রানে আউট হন অ্যাডায়ার। কানাডার জেরেমি গর্ডন ও ডিলন হেইলিগার ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন কার্টন।
সংক্ষিপ্ত স্কোর:
কানাডা: ১৩৭/৭, ২০ ওভার (কার্টন ৪৯, মোভা ৩৭, ম্যাককার্থি ২/২৪)।
আয়ারল্যান্ড: ১২৫/৭, ২০ ওভার (অ্যাডায়ার ৩৪, ডকরেল ৩০*, গর্ডন ২/১৬)।
ফল: কানাডা ১২ রানে জয়ী।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











