আয়ারল্যান্ড : যৌন নির্যাতনের প্রতিবাদের মুখে পোপ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:১০ পিএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার
ধারণা করা হচ্ছে পোপ ফ্রান্সিসকে এক নজর দেখতে ছয় লাখেরও বেশি মানুষ জড়ো হবেন আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে৷ ইউরোপের সবচেয়ে বড় সিটি পার্ক ফিনিক্সে আজ রোববার ক্যাথলিকদের সামনে হাজির হবেন পোপ ফ্রান্সিস৷ তবে একসময়ের ক্যাথলিকদের ঘাঁটি এখন আর আগের মতো নেই৷
গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড মিটিং অফ ফ্যামিলিস৷ কিন্তু এর বাইরে চলছে প্রতিবাদ৷ বিশেষ করে যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়ায় ক্যাথলিক চার্চে যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ পাওয়ার পর ডাবলিনেও পড়েছে এর প্রভাব৷
পোপকে এক নজর দেখতে হাজার হাজার ক্যাথলিক বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন ডাবলিনে৷ তাদের একজন পর্তুগাল থেকে আসা ২০ বছর বয়সি মিলেনা পেরেইরা বলছেন, ‘‘বিভিন্ন চার্চে যেসব বিতর্কের সৃষ্টি হচ্ছে, পোপ তা মোকাবিলার যথেষ্ট চেষ্টা করছেন৷``
পেরেইরার আশা, শিগগিরই পুরো ব্যবস্থাটা সংস্কার হবে, সমচিন্তার মানুষদের পোপ উচ্চ পদে নিয়োগ দেবেন৷ তিনি বলেন, ‘‘এই পোপ যদি আরো পাঁচ বছর থাকেন, তাহলে আমরা ভিন্ন এক চার্চ দেখতে পাবো৷``।
শিশু নির্যাতন :
১৯৭৯ সালে পোপ জন পল-২ যখন আয়ারল্যান্ডে এসেছিলেন, তখনও দেশটি ছিল ক্যাথলিকদের বেশ শক্ত ঘাঁটি৷ প্রায় ১৫ লাখ মানুষ জড়ো হয়েছিলেন ফিনিক্স পার্কে৷ তখন পোপের উপস্থিতিতে কোনো প্রতিবাদ করাকে অপবিত্র বলে ধরে নেয়া হতো৷
কিন্তু এখন অবস্থা ভিন্ন৷ ডাবলিন সিটি মেয়র ম্যানিক্স ফ্লিন নিজেই শহরের বিনোদন এলাকা টেম্পল বারে একটি আর্ট ইনস্টলেশন স্থাপন করেছেন৷ সেখানে ১৯টি কাঠের বোর্ডে যাজকদের হাতে ধর্ষণ হওয়া শিশুদের কথা লেখা আছে৷
ফ্লিন নিজেও এই শিশুদের একজন৷ ১১ বছর বয়সে তাকে ধর্ষণ করা হয়৷ তিনি বলেন, ‘‘আমাদের প্রার্থনা বা সমবেদনার প্রয়োজন নেই৷ এসব মানুষ এবং যারা এসব ঘটনা ধামাচাপ দিতে চেয়েছে, তাদের গ্রেপ্তার করতে হবে এবং আদালতে হাজির করতে হবে৷``
১৯৯০ সালে আয়ারল্যান্ডে ক্যাথলিক চার্চের পতন শুরু হয়৷ তখনই ক্যাথলিক যাজকদের যৌন নিপীড়ণে জড়িত থাকার অভিযোগ প্রথম সামনে আসে৷ ১৯৯২ সালে গ্যালওয়ের বিশপ এমন ক্যাসে জানা যায় তার ১৭ বছর বয়সি এক ছেলে আছে৷ ক্যাসে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন৷
মুখ ফেরাচ্ছেন বিশ্বাসীরাও :
এর পর থেকে ক্যাথলিক স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠানেও নির্যাতনের খবর প্রকাশ পেতে থাকে৷ আইরিশরা এসব খবরে হতভম্ভ হয়ে পড়েন৷ যখন জানা যায় চার্চের হর্তাকর্তারা এসব যাজকদের রক্ষা করেছেন এবং অন্য জায়গায় বদলি করে দিয়ে এমন আরো ঘটনা ঘটানোর সুযোগ করে দিয়েছেন, তখন অনেকেই এসব ঘটনার পর চার্চ থেকে মুখ ফিরিয়ে নেন৷
২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে চার্চে যাওয়া ক্যাথলিকদের সংখ্যা কমে যায় ২০ শতাংশ৷
সূত্র : ডয়চে ভেলে
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা











