ইংল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর ফাইনালে ভারত
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ২৮ জুন ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশদের ৬৮ রানে হারিয়ে ৯ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল ভারত। এর মধ্য দিয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ১০ উইকেটে হারের প্রতিশোধ নিল রোহিত-কোহলিরা।
আগেই বলা হয়েছিল ইংল্যান্ড-ভারত ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। ম্যাচের আগেই গায়নায় হানা দেয় বৃষ্টি।
ফলে দীর্ঘ সময় পরে খেলা মাঠে গড়ায়। ম্যাচের ৮ ওভার পরই ফের বৃষ্টি। প্রায় এক ঘণ্টা পর খেলা শুরু। রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে ইংল্যান্ডের বিপক্ষে ১৭১ রান করে ভারত। জবাব দিতে নেমে ২১ বল হাতে থাকেই ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। এতে ৬৮ রানে হেরে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই ইংলিশ ওপেনার জস বাটলার এবং ফিল সল্ট। তবে ইনিংস বড় করতে পারেননি বাটলার। ১৫ বলে ২৩ রান করে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার। ৮ বলে ৫ রান করে ফেরেন সল্ট।
এদিন ইনিংস বড় করতে পারেননি জনি বেয়ারস্টো (০)। ১০ বলে ৮ রান করে মঈন আলী আউট হলে দলীয় ৪৬ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন হ্যারি ব্রুক। কিন্তু ২ রান করে স্যাম কারান আউট হলে পিচে নিজেকে ধরে রাখতে পারেননি ব্রুক। ১৯ বলে ২৫ রান করেন তিনি।
১৫তম ওভারে ১৬ বলে ১১ রান করা লিভিংস্টোন রান আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশরা। শেষ দিকে আদিল রশিদ (২) এবং জোফরা আর্চার ২১ রানে আউট হলে ২১ বল হাতে থাকেই ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। এতে ৬৮ রানের জয় পায় ভারত।
ভারতের হয়ে দুই স্পিনার কুলদ্বীপ যাদব এবং অক্ষর প্যাটেল তিনটি করে মোট ছয়টি উইকেট শিকার এ ছাড়াও দুই উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৯ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন কোহলি। এদিন ইনিংস বড় করতে পারননি ঋষভ পান্থও। তবে সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার রোহিত শর্মা। ৩৬ বলে ফিফটি তুলে নেন তিনি।
৩৯ বলে ৫৮ রান করে বোল্ড হন ভারতীয় এই অধিনায়ক। এরপর ৩৬ বলে ৪৭ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন সূর্যকুমারও। এরপর জাদেজাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া। তবে ইনিংস বড় করতে পারেননি হার্দিক।
১৮তম ওভারে জর্ডানকে টানা দুটি ছক্কা হাঁকানোর পর তৃতীয় বলে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন এই মারকুটে ব্যাটার। পরের বলেই বাটলারের হাতে ক্যাচ তুলে দিয়ে ডাক আউট হন শিভাম ডুবে।
শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের ১০ রান এবং রবিন্দ্র জাদেজার ৯ বলের অপরাজিত ১৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানের লড়াকু পুঁজি পায় ভারত।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন ক্রিস জর্ডান। এ ছাড়াও রিস টপলি, জোফরা আর্চার, স্যাম কারান ও আদিল রশিদ নেন একটি করে উইকেট।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







